শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:০৩:৩১

শুক্রবার ২৮ আগস্ট ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১২:২৯
শেয়ার: mail
শুক্রবার ২৮ আগস্ট ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ার প্রভাবে দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বেড়েছে। এতে ভ্যাটসহ ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকায়। গত ২৫ আগস্ট সকাল ১০টা থেকে কার্যকর হওয়া এই দামেই আজ শুক্রবার (২৮ আগস্ট) বাজারে স্বর্ণ কেনাবেচা চলছে।

নতুন দর অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা (ভ্যাটসহ ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা)। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩ হাজার ১৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

জানা যায়, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য তালিকা কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন ও মানভেদে মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে নির্ধারিত ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে আর কোনো ভ্যাট আদায় করা যাবে না।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্যবৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন দর নির্ধারণ করা হয়েছে।

এ নিয়ে চলতি বছর দেশের বাজারে স্বর্ণের দাম মোট ১০৭ বার সমন্বয় করা হলো। এর মধ্যে ৫৫ বার দাম বাড়ানো হয়েছে, ৫১ বার কমানো হয়েছে এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

শুক্রবার ২৮ আগস্ট ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

বিস্তারিত কমেন্টে