বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩ | ১৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:৫১:৫৮

এক্সপ্রেসওয়ের ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই কিশোর আরোহী নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৪:৫৯
শেয়ার: mail
এক্সপ্রেসওয়ের ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই কিশোর আরোহী নিহত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকার আন্ডারপাসে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের প্রবাসী শাহাদাত সর্দারের ছেলে মোটরসাইকেলচালক কাউছার আহমেদ রাতুল (১৭) এবং নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্রামের কাওছার মাতুব্বরের ছেলে রাজু মাতুব্বর (১৮)। তারা দুজনই ঘনিষ্ঠ বন্ধু ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে ফরিদপুরগামী ‘গোল্ডেন লাইন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকার আন্ডারপাস অতিক্রম করার সময় মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা কাউছার আহমেদ রাতুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর আরোহী রাজু মাতুব্বরকে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

স্বজনরা জানান, মাত্র তিন দিন আগে রাতুলের বাবা-মা তার শখ পূরণে নতুন একটি মোটরসাইকেল কিনে দিয়েছিলেন। সেই নতুন মোটরসাইকেল নিয়ে বের হওয়াই তার জীবনের শেষ যাত্রায় পরিণত হলো।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল জানান, গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় ঘাতক বাসটি শনাক্ত ও চালককে আটকের পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

এক্সপ্রেসওয়ের ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই কিশোর আরোহী নিহত

বিস্তারিত কমেন্টে