বাংলাদেশ ০৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

ডিজেল সংকটে বিপাকে কৃষক, পাম্পে তেল না পেয়ে মন্ত্রীকে সরাসরি ফোন

ছবিঃসংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়ে বৈশ্বিক জ্বালানি বাজারে তৈরি হয়েছে অস্থিরতা। এরই প্রভাব পড়েছে দেশের কৃষিখাতেও। পাবনার ঈশ্বরদীতে কৃষিযন্ত্র চালানোর জন্য ডিজেল সংকটে ভোগান্তিতে পড়েছেন শত শত কৃষক।

স্থানীয় ফিলিং স্টেশনগুলোতে ক্যানে (ঢোপে) তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা থাকায় কৃষকরা প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারছেন না। ফলে সেচ ও কৃষিকাজ ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন তারা।

সমাধানের আশায় গত রোববার (২৯ মার্চ) বিকেলে প্রায় ৪০ জন কৃষক উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে যান। তবে সেখান থেকে সন্তোষজনক সমাধান না পেয়ে জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক মো. ময়েজ উদ্দিন সেখান থেকেই কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদকে সরাসরি ফোন করেন।

বিষয়টি জানার পর মন্ত্রী তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

কৃষক ময়েজ উদ্দিন জানান, কয়েক দিন ধরে কৃষি অফিস থেকে স্লিপ (চিরকুট) দেওয়া হলেও তা দেখিয়েও ফিলিং স্টেশনগুলো থেকে ডিজেল পাওয়া যাচ্ছে না। অনেক কৃষককে খালি হাতে ফিরে যেতে হচ্ছে। তিনি বলেন, কৃষকদের কোনো তালিকা বা পরিচয়পত্র না থাকায় বারবার হয়রানির শিকার হতে হচ্ছে।

এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মমিন জানান, মন্ত্রীর সঙ্গে কথা বলার পর সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে পাম্পে তেল সরবরাহ নিশ্চিত করতে নতুন প্যাড ছাপানোর কাজ শুরু হয়েছে এবং ফিলিং স্টেশনগুলোর সঙ্গে আলোচনা করা হয়েছে। শিগগিরই সংকট নিরসন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ডিজেল সংকটে বিপাকে কৃষক, পাম্পে তেল না পেয়ে মন্ত্রীকে সরাসরি ফোন

প্রকাশিত: ০৫:৩৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬