বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:২১:৫৪

মিরপুরে ষাটোর্ধ্ব নারীর বাড়ি দখলের চেষ্টা, ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৫:৪২
শেয়ার: mail
মিরপুরে ষাটোর্ধ্ব নারীর বাড়ি দখলের চেষ্টা, ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের পল্লবীতে এক ষাটোর্ধ্ব নারীর বাড়ি দখলের চেষ্টা এবং তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। চাঁদা না দিলে বাড়ি দখল ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকির অভিযোগে পল্লবী থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী আছিয়া (৬০)।

মঙ্গলবার (২৫ আগস্ট) ভুক্তভোগী আছিয়া বাদী হয়ে পল্লবী থানায় এ মামলা (মামলা নং- ৬৭) দায়ের করেন। মামলায় রাসেল (৩০), ইব্রাহিম (৩০), শাহিন (৩৬), নওশাদ (৪০) ও অমিত (৩৮)-এর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে। এজাহারে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩৮৫, ৩৮৭ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মিরপুর ১২ নম্বর সেকশনের পূর্ব কুর্মিটোলার তোতা মিয়ার বস্তির বাসিন্দা মৃত আমজাদের স্ত্রী আছিয়ার পল্লবীর ১১ নম্বর সেকশনের রাবেদা ক্যাম্পে একটি বাড়ি রয়েছে। দীর্ঘদিন ধরে অভিযুক্তরা ওই বাড়িটি দখলের উদ্দেশ্যে তাঁকে নানাভাবে চাপ দিয়ে আসছিল এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করছিল।

এজাহারে উল্লেখ করা হয়, গত ২৪ আগস্ট বিকেল ৪টার দিকে রাসেল, ইব্রাহিম, শাহিন, নওশাদ ও অমিতসহ কয়েকজন আছিয়ার বাসায় গিয়ে ১০ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় অভিযুক্তরা দেশীয় অস্ত্র প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি করে এবং পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়। একপর্যায়ে অভিযুক্ত রাসেল পিস্তল বের করে আছিয়ার বুকে তাক করে গুলি করার ভয় দেখায় এবং তাঁকে ধাক্কা দেয়। এতে দেয়ালে আঘাত পেয়ে আছিয়া মাথায় জখম হন।

ঘটনার পর থেকে ভুক্তভোগী নারী ও তাঁর পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মিরপুরে ষাটোর্ধ্ব নারীর বাড়ি দখলের চেষ্টা, ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা

বিস্তারিত কমেন্টে