বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:২২:০৪

মাগুরার শিশু আছিয়া হত্যা মামলা: হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট ধার্য

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১১:৫৭
শেয়ার: mail
মাগুরার শিশু আছিয়া হত্যা মামলা: হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট ধার্য

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টের রায় ঘোষণা পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট) দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নতুন এ তারিখ নির্ধারণ করেন।

এর আগে সোমবার (২৪ আগস্ট) উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে আজ মঙ্গলবার রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন আদালত। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের কারণে নির্ধারিত দিনে রায় ঘোষণা না করে নতুন দিন ধার্য করা হয়।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৫ মার্চ রাতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছর বয়সী শিশু আছিয়া। অভিযোগ ওঠে, তার বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণের পর হত্যার চেষ্টা চালান। পরে আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মাগুরা সদর থানায় হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ ২০২৫ সালের ১৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে। এরপর ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয় এবং ২৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মাত্র ১৩ কার্যদিবসে বিচারিক কার্যক্রম সমাপ্ত হয়। পরবর্তীতে ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রধান আসামি হিটু শেখকে (৪৭) মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়। তবে অপর তিন আসামি সজীব শেখ, তার অপ্রাপ্তবয়স্ক ভাই ও মা জাহেদা বেগমকে বেকসুর খালাস দেন আদালত।

পরবর্তীতে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য মামলার নথি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। পেপারবুক প্রস্তুত শেষে বিশেষায়িত দ্বৈত বেঞ্চে ডেথ রেফারেন্স ও আসামির আপিলের ওপর শুনানি সম্পন্ন হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মাগুরার শিশু আছিয়া হত্যা মামলা: হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট ধার্য

বিস্তারিত কমেন্টে