বাংলাদেশ ০৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

কুবি স্টুডেন্টস ইউনিয়ন অব নাঙ্গলকোটের নেতৃত্বে রাহাত-তানভীর

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) স্টুডেন্টস ইউনিয়ন অব নাঙ্গলকোটের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল রাহাত এবং সাধারণ সম্পাদক হিসেবে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তানভীর।

সোমবার (৩০ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

সদ্য সাধারণ সম্পাদক মো. তানভীর বলেন, “কুমিল্লা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন অব নাঙ্গলকোট (কুসান)-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সকলের আস্থা ও সহযোগিতা নিয়ে সংগঠনকে আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে এগিয়ে নিতে চাই। শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও গঠনমূলক কার্যক্রম বৃদ্ধিতে কাজ করাই হবে আমার লক্ষ্য। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

সদ্য সভাপতি আব্দুল্লাহ আল রাহাত বলেন, “আমার ওপর অর্পিত এই দায়িত্বকে আমি একটি আমানত হিসেবে গ্রহণ করেছি। সংগঠনের সদস্যদের কল্যাণ এবং পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে কাজ করে যাবো, ইনশাআল্লাহ। কুসানের শুভাকাঙ্ক্ষী, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সহযোগিতা আমাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও সহজ ও সুন্দর করে তুলবে বলে আমি আশাবাদী।”

kalprakash.com/AIJ

জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

কুবি স্টুডেন্টস ইউনিয়ন অব নাঙ্গলকোটের নেতৃত্বে রাহাত-তানভীর

প্রকাশিত: ০১:৩৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬