রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:৪২:৪৬

শিক্ষার্থীদের এক বছর বিনামূল্যে ‘গুগল এআই প্রো’ ব্যবহারের সুযোগ দিল গুগল

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১২:৫০
শেয়ার: mail
শিক্ষার্থীদের এক বছর বিনামূল্যে ‘গুগল এআই প্রো’ ব্যবহারের সুযোগ দিল গুগল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সেবার ব্যবহার আরও সহজ করতে শিক্ষার্থীদের এক বছরের জন্য বিনামূল্যে ‘গুগল এআই প্রো’ ব্যবহারের সুযোগ দিচ্ছে গুগল। ‘ব্যাক টু স্কুল’ প্রোগ্রামের আওতায় বিশ্বব্যাপী শিক্ষার্থীদের জন্য এ বিশেষ সুবিধা উন্মুক্ত করেছে প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।

অফারটির অধীনে শিক্ষার্থীরা এক বছরের জন্য গুগলের জেমিনি ব্যবহারের উন্নত সুবিধা, স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ ব্যবহারের সীমা এবং ৪০০ জিবি ফ্রি ক্লাউড স্টোরেজ পাবেন। পাশাপাশি গুগল এআই প্রো এবং ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশনে শিক্ষার্থীদের জন্য ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধাও রাখা হয়েছে।

কারা পাবেন এই সুবিধা: বাংলাদেশের বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীরাও সম্পূর্ণ বিনামূল্যে এ অফারটি গ্রহণ করতে পারবেন। এজন্য প্রয়োজন হবে ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্ট এবং বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র বা হালনাগাদ ভর্তির প্রমাণপত্র। এছাড়া শিক্ষার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে।

সুবিধাটি পাওয়ার নিয়ম: ১. ব্রাউজারে ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্ট লগইন করে ‘Google One Student Page’-এ প্রবেশ করতে হবে। ২. ‘Get Student Offer’ বাটনে ক্লিক করে দেশের নাম হিসেবে ‘Bangladesh’ নির্বাচন এবং বিশ্ববিদ্যালয়ের নাম ও নিজের তথ্য দিতে হবে। ৩. স্টুডেন্ট আইডি কার্ড অথবা সেমিস্টার ফি পরিশোধের স্লিপের ছবি আপলোড করে সাবমিট করতে হবে। তথ্য যাচাই সম্পন্ন হলে গুগল নিশ্চিতকরণ বার্তা পাঠাবে। ৪. অফারটি চালুর জন্য একটি আন্তর্জাতিক পেমেন্ট সমর্থিত ডুয়াল-কারেন্সি কার্ড বা ভার্চুয়াল কার্ড যুক্ত করতে হবে। তবে এক বছরের এই ট্রায়াল চলাকালে কার্ড থেকে কোনো ফি কাটা হবে না।

পড়াশোনায় জেমিনির নতুন ফিচার: শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তার জন্য জেমিনিতে নতুন স্টুডেন্ট হাব যুক্ত করা হয়েছে। এতে ক্লাসের নোট ও সিলেবাস আপলোড করলে জেমিনি তা বিশ্লেষণ করে পড়ার নোট ও কুইজ তৈরি করতে পারে। এছাড়া জটিল বিষয় সহজে বোঝাতে ইন্টারঅ্যাকটিভ ভিজ্যুয়ালাইজেশন ও ত্রিমাত্রিক সিমুলেশন তৈরি করতে সক্ষম এই এআই।

গুগলের এই বিশেষ স্টুডেন্ট অফার আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত গ্রহণ করা যাবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

শিক্ষার্থীদের এক বছর বিনামূল্যে ‘গুগল এআই প্রো’ ব্যবহারের সুযোগ দিল গুগল

বিস্তারিত কমেন্টে