মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:২১:২০
শিরোনাম
● সিরিয়াল কিলিংয়ের দায়ে অভিযুক্ত জিয়াউলের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য আজ ● বিমান যেন উড়ন্ত চোরাই সোনা ● শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ● সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবির হল প্রাধ্যক্ষকে অব্যাহতি ● ৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম নৌযান ● কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষ, নিহত ৩০ ● কুবিতে বিশ্ব র‍্যাংকিংয়ে অবস্থান শক্তিশালী করতে কর্মশালা ● বাগমারায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ● মাটিরাঙ্গায় মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা, দ্রুত বিচারের দাবি ● সিরিয়াল কিলিংয়ের দায়ে অভিযুক্ত জিয়াউলের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য আজ ● বিমান যেন উড়ন্ত চোরাই সোনা ● শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ● সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবির হল প্রাধ্যক্ষকে অব্যাহতি ● ৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম নৌযান ● কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষ, নিহত ৩০ ● কুবিতে বিশ্ব র‍্যাংকিংয়ে অবস্থান শক্তিশালী করতে কর্মশালা ● বাগমারায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ● মাটিরাঙ্গায় মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা, দ্রুত বিচারের দাবি

মসজিদে পারিবারিকভাবে বিয়ে করলেন শিল্পী শারমিন ও সাব্বির কোরাইশী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫:৫৬
শেয়ার: mail
মসজিদে পারিবারিকভাবে বিয়ে করলেন শিল্পী শারমিন ও সাব্বির কোরাইশী

জমকালো আয়োজনের পরিবর্তে পারিবারিক পরিবেশে রাজধানীর একটি মসজিদে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন কণ্ঠশিল্পী শারমিন আক্তার ও সাব্বির কোরাইশী। নতুন জীবনের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবর জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন এই নবদম্পতি।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর গাউসুল আজম মসজিদে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের পর নিজেদের ফেসবুক পেজে বিশেষ মুহূর্তের কয়েকটি ছবি প্রকাশ করেন তারা।

সংগীতবিষয়ক প্রতিযোগিতা চ্যানেল আই বাংলার গান ২০১৬-এর চ্যাম্পিয়ন শারমিন আক্তারের সঙ্গে সাব্বির কোরাইশীর পরিচয় ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে সংগীতের প্রতি দুজনের ভালোবাসাকে কেন্দ্র করে। সেই সম্পর্কেরই পরিণতি পেল এই বিয়েতে।

বিয়ের পর অনুভূতি প্রকাশ করে শারমিন বলেন, আলহামদুলিল্লাহ, জীবনের নতুন একটি অধ্যায় শুরু করলাম। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা সুখে-শান্তিতে সংসার করতে পারি।

তিনি আরও বলেন, বিয়ে জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। নতুন সম্পর্ক, নতুন দায়িত্ব—সব মিলিয়ে অনুভূতিটা একেবারেই অন্যরকম। পরিবার ও কাছের মানুষদের ভালোবাসা এবং দোয়া নিয়েই নতুন পথচলা শুরু করেছি। সবার কাছে আমাদের জন্য দোয়া চাই।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মসজিদে পারিবারিকভাবে বিয়ে করলেন শিল্পী শারমিন ও সাব্বির কোরাইশী

বিস্তারিত কমেন্টে