বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:৫৪:০৭
শিরোনাম
● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক

কসবায় স্থানীয়দের উদ্যোগে রেলক্রসিং সড়ক সংস্কার, সতর্ক চলাচলের আহ্বান

মোঃ আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মোঃ আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১:২৪
শেয়ার: mail
কসবায় স্থানীয়দের উদ্যোগে রেলক্রসিং সড়ক সংস্কার, সতর্ক চলাচলের আহ্বান

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গোপীনাথপুর ও বিনাউটি ইউনিয়নের মানুষের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম রেলক্রসিং সংলগ্ন সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। সড়কটির বিভিন্ন স্থানে ভাঙন ও খানাখন্দের কারণে পথচারীসহ যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল স্থানীয়দের।

অবশেষে স্থানীয় বাসিন্দাদের নিজস্ব উদ্যোগ, শ্রম ও সহযোগিতায় সড়কটির জরুরি সংস্কারকাজ সম্পন্ন করে চলাচলের উপযোগী করা হয়েছে। এতে দুই ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই লাঘব হবে বলে আশা করা হচ্ছে। সড়কটি সংস্কারে যারা উদ্যোগ গ্রহণ ও শ্রম দিয়ে সরাসরি সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।

তবে এটি একটি রেলক্রসিং সড়ক হওয়ায় দুর্ঘটনা এড়াতে এ পথে চলাচলের সময় সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। স্থানীয়দের সম্মিলিত উদ্যোগে আপাতত সেখানে একজন অস্থায়ী গেটম্যান দায়িত্ব পালন করছেন। ট্রেন চলাচলের সময় গেটম্যানের নির্দেশনা মেনে পারাপার হওয়া এবং ঝুঁকি নিয়ে চলাচল না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এলাকাবাসী জানান, রেলক্রসিংটিতে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দীর্ঘমেয়াদে স্থায়ী ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হলে এ পথে চলাচলকারী সাধারণ মানুষের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

কসবায় স্থানীয়দের উদ্যোগে রেলক্রসিং সড়ক সংস্কার, সতর্ক চলাচলের আহ্বান

বিস্তারিত কমেন্টে