সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:২৭:৪৫
শিরোনাম
● ডেঙ্গু প্রতিরোধে জয়পুরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান শুরু ● নাটোরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, আটক ৩ ● দেবিদ্বারে দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন বিএনপির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ● আবারো নতুন উদ্যমে চালু রাঙ্গুনিয়া এভিয়ারি এন্ড ইকো পার্ক ● যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন ● ইসলামী ব্যাংক হাসপাতালে কিশোরীর মৃত্যু, দুই সাংবাদিক আহত ও ক্যামেরা ভাঙচুরের অভিযোগ ● ইতালিতে ১ লাখ ৬৬ হাজার কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন করবেন যেভাবে ● ভারতীয় নৌবাহিনীর গোপন তথ্য পাকিস্তানি গোয়েন্দার হাতে, হানিট্র্যাপে ধরা প্রদীপ মুখার্জি ● খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ● পিরোজপুরে যুব উন্নয়নের ১৩১তম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত ● ডেঙ্গু প্রতিরোধে জয়পুরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান শুরু ● নাটোরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, আটক ৩ ● দেবিদ্বারে দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন বিএনপির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ● আবারো নতুন উদ্যমে চালু রাঙ্গুনিয়া এভিয়ারি এন্ড ইকো পার্ক ● যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন ● ইসলামী ব্যাংক হাসপাতালে কিশোরীর মৃত্যু, দুই সাংবাদিক আহত ও ক্যামেরা ভাঙচুরের অভিযোগ ● ইতালিতে ১ লাখ ৬৬ হাজার কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন করবেন যেভাবে ● ভারতীয় নৌবাহিনীর গোপন তথ্য পাকিস্তানি গোয়েন্দার হাতে, হানিট্র্যাপে ধরা প্রদীপ মুখার্জি ● খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ● পিরোজপুরে যুব উন্নয়নের ১৩১তম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত

চুয়াডাঙ্গার মাটিতে বিদেশি ফল আনারকলি চাষে কৃষকদের অভাবনীয় সাফল্য

তৌহিদ তুহিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি
তৌহিদ তুহিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১২:৫৭
শেয়ার: mail
চুয়াডাঙ্গার মাটিতে বিদেশি ফল আনারকলি চাষে কৃষকদের অভাবনীয় সাফল্য

চুয়াডাঙ্গায় পরীক্ষামূলকভাবে বিদেশি ফল আনারকলি চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন কৃষকরা। গাছে গাছে এখন ঝুলছে ফুল আর কাঁচা-পাকা ফল। অল্প খরচে অধিক লাভজনক হওয়ায় এ ফল চাষে দিন দিন আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের। নতুন এই আনারকলি ফলের বাগান দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে ভিড় করছেন কৃষি উদ্যোক্তারা।

জানা গেছে, গত ডিসেম্বর মাসে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কয়েকজন কৃষক পরীক্ষামূলকভাবে আনারকলি চাষ শুরু করেন। ইউটিউবে এ ফলের চাষাবাদ পদ্ধতি দেখার পর সিরাজগঞ্জ জেলা থেকে চারা সংগ্রহ করেন তাঁরা। জমি তৈরি শেষে চারাগুলো রোপণ করা হয় এবং নিয়মিত সেচ, সার ও বালাইনাশক প্রয়োগসহ নিবিড় পরিচর্যা করা হয়।

গাছ লাগানোর ছয় মাস পর গাছে ফুল আসতে শুরু করে। ফুলগুলো ফলে রূপ নেওয়ার আগেই বাঁশের খুঁটি ও তার দিয়ে মাচা তৈরি করে দেওয়া হয়। বর্তমানে মাচায় থোকায় থোকায় ঝুলছে আনারকলি ফল। আগস্ট মাসের শুরু থেকেই পাকা ফল সংগ্রহ করে রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় বাজারজাত করা হচ্ছে।

কৃষকদের তথ্যমতে, প্রতি এক বিঘা জমিতে প্রায় ১২০টি চারা রোপণ করতে হয়। জমি প্রস্তুত থেকে শুরু করে প্রথম বছর বিঘা প্রতি খরচ হয় প্রায় এক লাখ টাকা। বিদেশি ফল হলেও চুয়াডাঙ্গার মাটি ও আবহাওয়া এ চাষের জন্য অত্যন্ত উপযোগী। বর্তমানে জীবননগর উপজেলাতেই প্রায় ১০ বিঘা জমিতে আনারকলি চাষ হচ্ছে।

জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন জানান, অল্প খরচে বেশি লাভ হওয়ায় কৃষকদের মধ্যে আনারকলি চাষে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। এক বিঘা জমি থেকে প্রায় ৩০ মণ আনারকলি ফল উৎপাদিত হতে পারে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

চুয়াডাঙ্গার মাটিতে বিদেশি ফল আনারকলি চাষে কৃষকদের অভাবনীয় সাফল্য

বিস্তারিত কমেন্টে