রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ | ১৮ আশ্বিন, ১৪৩৩ | ২১ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:৫০:০৭
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

কৃষকের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ২,৫০০ টাকা! রুহিয়ায় ‘কৃষক কার্ড’ বিতরণ ও সহায়তার সূচনা

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৫:২২
শেয়ার: mail
কৃষকের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ২,৫০০ টাকা! রুহিয়ায় ‘কৃষক কার্ড’ বিতরণ ও সহায়তার সূচনা

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি সারাদেশে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

সারাদেশের সঙ্গে একযোগে রুহিয়া উপজেলাতেও এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে রুহিয়া সালেহিয়া দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলার ১ হাজার ১৪৯ জন কৃষকের ব্যাংক হিসাবে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা করে কৃষি উপকরণ সহায়তা পাঠানো হয়। মধ্যস্বত্বভোগী ছাড়াই সহায়তার অর্থ সরাসরি কৃষকের নিজস্ব ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের বিভিন্ন কৃষিসেবা ও সরকারি সহায়তা ডিজিটাল ব্যবস্থাপনায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ১ অক্টোবরের উদ্বোধনী পর্যায়ে ১ লাখ ৪৭ জন কৃষককে কৃষি উপকরণ বাবদ ২ হাজার ৫০০ টাকা করে দেওয়ার কথা জানিয়েছিল কৃষি মন্ত্রণালয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন, ঠাকুরগাঁওয়ের উপসহকারী কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা মোছা. শামীমা আক্তার, রুহিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবদুল মালেক মানিক, রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজহারুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, রুহিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন এবং ৬ নম্বর সেনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতি।

এ ছাড়া অনুষ্ঠানে কৃষক-কৃষাণীদের পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

কৃষকের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ২,৫০০ টাকা! রুহিয়ায় ‘কৃষক কার্ড’ বিতরণ ও সহায়তার সূচনা

বিস্তারিত কমেন্টে