সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:২২:৩১
শিরোনাম
● শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● ফের চালু জুনিয়র বৃত্তি, নীতিমালায় যা আছে ● নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র টেকসই হবে না: সিইসি ● শিক্ষার উদ্দেশ্য শুধু জীবিকা নয়, ভালো মানুষ হওয়া: মন্ত্রী রবিউল ● রাশিয়ায় প্লেগে গবেষকের মৃত্যু, শতাধিক কোয়ারেন্টাইনে, ৫ হাসপাতাল বন্ধ ● হুমকির মুখে ব্রিটেন থেকে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র ● দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ ● ‘দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’ ● বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী ● কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা নিয়ে যা বললেন রাশেদ খাঁন ● শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● ফের চালু জুনিয়র বৃত্তি, নীতিমালায় যা আছে ● নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র টেকসই হবে না: সিইসি ● শিক্ষার উদ্দেশ্য শুধু জীবিকা নয়, ভালো মানুষ হওয়া: মন্ত্রী রবিউল ● রাশিয়ায় প্লেগে গবেষকের মৃত্যু, শতাধিক কোয়ারেন্টাইনে, ৫ হাসপাতাল বন্ধ ● হুমকির মুখে ব্রিটেন থেকে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র ● দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ ● ‘দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’ ● বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী ● কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা নিয়ে যা বললেন রাশেদ খাঁন

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

রাকিবুল হাসান, যবিপ্রবি প্রতিনিধি
রাকিবুল হাসান, যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:১৮
শেয়ার: mail
যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

আজ ৪ অক্টোবর (রোববার) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবির।

উদ্বোধনী অনুষ্ঠানে সব বিভাগের খেলোয়াড়দের উপস্থিতিতে রঙিন বেলুন উড়িয়ে খেলার সূচনা করা হয়। বেলুন ওড়ানো শেষে উপাচার্য মাঠে নেমে বিভিন্ন বিভাগের খেলোয়াড়দের সঙ্গে কুশল ও সৌহার্দ্য বিনিময় করেন এবং খেলোয়াড়সুলভ মনোভাব বজায় রেখে সুশৃঙ্খলভাবে খেলায় অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান, শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. মো. অভিনু কিবরিয়া ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা।

উদ্বোধনী আয়োজনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিভিন্ন বিভাগের খেলোয়াড় ও সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবির বলেন, ‘আমাদের জিততেই হবে—এ ধরনের মনোভাব পরিত্যাগ করতে হবে। খেলাধুলায় অংশগ্রহণ করা এবং আনন্দঘন পরিবেশে খেলা শেষ করা—এটাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘আমরা সবাই একে অপরের ভাই। এই ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্যকে ধারণ করেই আমাদের খেলায় অংশ নিতে হবে। “আমাদের জিততেই হবে”—এমন মানসিকতা খেলাধুলার সৌন্দর্য নষ্ট করে। আমরা আশা করি, এই টুর্নামেন্টের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি শক্তিশালী মূল ফুটবল দল গড়ে উঠবে এবং তারা অন্যান্য বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে ভবিষ্যতে আরও বড় পরিসরে সাফল্য অর্জন করবে।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

বিস্তারিত কমেন্টে