মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:৫৩:৪৭
শিরোনাম
● এনসিপির কেন্দ্রীয় কমিটিতে বড় পরিবর্তন ● বাগাতিপাড়ায় তিন দিনের পুষ্টি প্রশিক্ষণ শুরু ● প্রবাসী তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ, শেরপুরে সংবাদ সম্মেলন ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন শেষ ১১ নভেম্বর ● ১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী কল্পনা ● সচিব পদমর্যাদা পেলেন তিন নারী কূটনীতিক ● আলিমে ভর্তির সময় বেঁধে দিল মাদ্রাসা বোর্ড ● দুর্গাপূজায় জাবিতে টানা ১০ দিনের ছুটি ● বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে বৃষ্টির শঙ্কা ● ৩১ দেশের পাইলট-ক্রুর ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা, বিপাকে এয়ার ফ্রান্স ● এনসিপির কেন্দ্রীয় কমিটিতে বড় পরিবর্তন ● বাগাতিপাড়ায় তিন দিনের পুষ্টি প্রশিক্ষণ শুরু ● প্রবাসী তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ, শেরপুরে সংবাদ সম্মেলন ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন শেষ ১১ নভেম্বর ● ১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী কল্পনা ● সচিব পদমর্যাদা পেলেন তিন নারী কূটনীতিক ● আলিমে ভর্তির সময় বেঁধে দিল মাদ্রাসা বোর্ড ● দুর্গাপূজায় জাবিতে টানা ১০ দিনের ছুটি ● বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে বৃষ্টির শঙ্কা ● ৩১ দেশের পাইলট-ক্রুর ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা, বিপাকে এয়ার ফ্রান্স

বিশ্ববাজারে সোনার দামে ফের বড় পতন, দেশের বাজারে ভরি কত?

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৫:১৯
শেয়ার: mail
বিশ্ববাজারে সোনার দামে ফের বড় পতন, দেশের বাজারে ভরি কত?

মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত নীতিমালার প্রভাবে বিশ্ববাজারে সোনার দামে বড় ধরনের ওঠানামা দেখা যাচ্ছে। টানা মূল্যবৃদ্ধির পর সপ্তাহের শেষ কার্যদিবস শুক্রবার (১৪ আগস্ট) বিনিয়োগকারীরা দ্রুত মুনাফা তুলে নিতে শুরু করায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম ফের নিম্নমুখী হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

আন্তর্জাতিক বাজার বিশ্লেষণে দেখা যায়, স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৪৪ দশমিক ২৪ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এর আগের সেশনে সোনার দাম এক ধাক্কায় কমেছিল ১ দশমিক ৩ শতাংশ। একই সঙ্গে আগামী ডিসেম্বরে সরবরাহের জন্য চুক্তিবদ্ধ যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দামও শূন্য দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৪০০ দশমিক ৪০ ডলারে নেমেছে।

বাজার বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ সহনীয় থাকায় এবং সুদের হার নতুন করে না বাড়ার বিষয়টি আগেই সমন্বিত হয়ে যাওয়ায় বর্তমানে বাজারে মুনাফা তুলে নেওয়ার (প্রফিট ট্রেডিং) প্রবণতা বেশি দেখা যাচ্ছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে সোনার দর আউন্সপ্রতি ৪ হাজার ২০০ থেকে ৪ হাজার ৫০০ ডলারের মধ্যে ওঠানামা করছে।

এদিকে সোনার দরে পতন হলেও আন্তর্জাতিক বাজারে রুপার দাম সামান্য বেড়েছে; স্পট সিলভার শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৪ দশমিক ৬৭ ডলারে লেনদেন হচ্ছে।

দেশের বাজারে বর্তমান স্বর্ণের দর:

আন্তর্জাতিক বাজারে দর কমলেও দেশের বাজারে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত সর্বশেষ দর অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকায় বিক্রি হচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বিশ্ববাজারে সোনার দামে ফের বড় পতন, দেশের বাজারে ভরি কত?

বিস্তারিত কমেন্টে