রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:২৪:১৬

বেরোবিতে এক বাস মেরামতেই ব্যয় ২৮ লাখ টাকা

মুজতাহিদ মিনার, বেরোবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ২:০৮
শেয়ার: mail
বেরোবিতে এক বাস মেরামতেই ব্যয় ২৮ লাখ টাকা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত একটি পুরোনো বাস মেরামতে প্রায় ২৮ লাখ টাকা ব্যয় করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একটিমাত্র বাসের মেরামতেই বিপুল অঙ্কের অর্থ ব্যয়ের বিষয়টি প্রকাশ্যে আসার পর ক্যাম্পাসজুড়ে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের ব্যবহৃত বাসটি মেরামতের জন্য ‘ফ্রেন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ নামের একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে মেরামত বাবদ বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে প্রতিষ্ঠানটিকে মোট ২৭ লাখ ৯৯ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, যথাযথ প্রক্রিয়ায় পত্রিকায় দরপত্র (টেন্ডার) আহ্বানের মাধ্যমেই এ কাজ সম্পন্ন করা হয়।

তবে একটি বাস মেরামতে প্রায় ২৮ লাখ টাকা খরচ হওয়াকে অস্বাভাবিক ও সন্দেহজনক হিসেবে দেখছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মতে, এই পরিমাণের সঙ্গে সামান্য কিছু টাকা যোগ করলেই একটি নতুন বাস কেনা সম্ভব হতো। বাসের ঠিক কোন কোন যন্ত্রাংশ পরিবর্তন ও সংস্কার করা হয়েছে, তার বিস্তারিত খরচের হিসাব জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পরিচালক মাসুদ রানা বলেন, “বর্তমানে একটি নতুন বাসের দাম ৫৫ লাখ টাকার নিচে নয়। বাসটির সম্পূর্ণ বডিসহ বড় ধরনের সংস্কার কাজ করতে হয়েছে বলেই ব্যয় বেশি হয়েছে। উপাচার্য মহোদয়ের নির্দেশে গঠিত কমিটি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকেই নিয়ম মেনে কাজটি দিয়েছে।”

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর কাছে জানতে চাওয়া হলে তিনি পরিবহন পুলে যোগাযোগ করার পরামর্শ দেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বেরোবিতে এক বাস মেরামতেই ব্যয় ২৮ লাখ টাকা

বিস্তারিত কমেন্টে