শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:৩৯:০০

মণিরামপুরে অনলাইন জুয়া ও বেটিং চক্রের ৪ সদস্য আটক

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৪:৪৪
শেয়ার: mail
মণিরামপুরে অনলাইন জুয়া ও বেটিং চক্রের ৪ সদস্য আটক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যশোরের মণিরামপুরে অবৈধ অনলাইন জুয়া ও বেটিং চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে বেটিং কার্যক্রমে ব্যবহৃত ৩টি স্মার্টফোন জব্দ করা হয়।

বুধবার (১২ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার নেহালপুর ইউনিয়নের কালিবাড়ী বাজারে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—মণিরামপুর উপজেলার বালিদা পূর্বপাড়ার শরিফুল ইসলাম (৪০), নেহালপুর ঝাইতলা এলাকার বাহারুল ইসলাম (২৬), নেহালপুর আটারঘাট এলাকার ইসমাইল হোসেন ওরফে রাজু (৩৫) এবং জয়পুর দফাদারপাড়া এলাকার ইমরান হোসেন (২৩)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস দল নেহালপুর কালিবাড়ী বাজারের একটি চায়ের দোকানে অভিযান চালায়। সেখানে কতিপয় ব্যক্তি ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অনলাইন জুয়ার সাইট পরিচালনা করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে চারজনকে হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকেরা স্বীকার করেছেন যে, তাঁরা দীর্ঘদিন ধরে বিভিন্ন নিষিদ্ধ অনলাইন বেটিং অ্যাপস ও সাইট ব্যবহার করে অবৈধ অনলাইন জুয়ার কারবার চালিয়ে আসছিলেন। এই অবৈধ লেনদেনের জন্য তাঁরা মোবাইল ব্যাংকিং সেবা (বিকাশ ও নগদ) ব্যবহার করতেন।

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানায়, এ ঘটনায় আটক চারজন এবং পলাতক অপরাপর সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মণিরামপুরে অনলাইন জুয়া ও বেটিং চক্রের ৪ সদস্য আটক

বিস্তারিত কমেন্টে