বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:৪৭:৩৮

ঠাকুরগাঁওয়ে মাধবপুর বালিকা বিদ্যালয়সহ ৫ প্রতিষ্ঠানের ফল শূন্য, শিক্ষকদের শোকজ

মোস্তাফিজুর রহমান আকাশ, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১১:২০
শেয়ার: mail
ঠাকুরগাঁওয়ে মাধবপুর বালিকা বিদ্যালয়সহ ৫ প্রতিষ্ঠানের ফল শূন্য, শিক্ষকদের শোকজ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর ঠাকুরগাঁও জেলাজুড়ে যেমন সাফল্যের আনন্দ দেখা গেছে, তেমনি রুহিয়া উপজেলার মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয়সহ জেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস না করায় নেমে এসেছে চরম হতাশা ও ক্ষোভ।

এবারের এসএসসি পরীক্ষায় রুহিয়ার মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয় ছাড়াও ঠাকুরগাঁও জেলার আকচা আদর্শ উচ্চ বিদ্যালয়, অনভারডিঘি উচ্চ বিদ্যালয়, তেওয়ারিগাঁ উচ্চ বিদ্যালয় ও রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সব পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছে। একটি প্রতিষ্ঠানেরও কোনো শিক্ষার্থী কৃতকার্য না হওয়ায় শিক্ষকদের দায়িত্বশীলতা ও পাঠদানের মান নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

আকচা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক এই শোচনীয় ফলাফলে হতাশা প্রকাশ করে বলেন, “১৯৯২ সালের পর আমাদের বিদ্যালয়ে এমন বিপর্যয় আর কখনও ঘটেনি। কেন এমন ফল হলো, তা নিয়ে আমরা শিগগিরই সকল শিক্ষককে সঙ্গে নিয়ে সভা করব এবং খতিয়ে দেখে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করব।”

বিষয়টি নিয়ে জেলা শ্রেষ্ঠ শিক্ষক ও সাবেক প্রধান শিক্ষক শাহাজাহান-ই-হাবীব জানান, “ভালো ফলাফল শুধু পরীক্ষার আগের প্রস্তুতির ওপর নির্ভর করে না। শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করা, উপযুক্ত শিক্ষকের ঘাটতি পূরণ করা এবং অভিভাবক ও শিক্ষা প্রশাসনের নিয়মিত তদারকিই পারে শিক্ষার সার্বিক মান বজায় রাখতে।”

ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার জানান, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবার জেলায় সার্বিক পাসের হার ৫৫.৯০ শতাংশ। অংশ নেওয়া ৩৯৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৫টি বিদ্যালয়ের ২৪ জন পরীক্ষার্থীর সবাই ফেল করেছে। তিনি বলেন, “গত বছর যেসব স্কুলে পাসের হার শূন্য ছিল, আমাদের কড়া তদারকির কারণে এবার তারা সফল হয়েছে। এবারও শতভাগ ফেল করা ৫টি স্কুলের শিক্ষকদের কাছে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।”

এদিকে ঠাকুরগাঁও জেলা প্রশাসক রফিকুল হক জানান, অকৃতকার্য হওয়া এসব প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি, শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিতকরণ ও প্রাতিষ্ঠানিক নজরদারি জোরদার করা হবে। পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষা উপকরণের সংকট থাকলে তা দূর করার আশ্বাস দিয়ে তিনি জানান, পুরো জেলায় শিক্ষার মান ফেরাতে প্রশাসন ইতোমধ্যে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ঠাকুরগাঁওয়ে মাধবপুর বালিকা বিদ্যালয়সহ ৫ প্রতিষ্ঠানের ফল শূন্য, শিক্ষকদের শোকজ

বিস্তারিত কমেন্টে