সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:৩০:৪৮
শিরোনাম
● ঘুরতে না নেওয়ায় স্বামীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতে স্ত্রী ● রিয়াদে সৌদি-তুরস্ক-পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক ● বরিশাল পূর্বাঞ্চলে হাফ ভাড়াসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, ৩ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের ● সিমবিহীন যোগাযোগ, কাশ্মীরের জঙ্গলে নতুন নেটওয়ার্কের ব্যবহার ● দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা ● জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের কমিটি ঘোষণা, উপদেষ্টা এনসিপির ৫ নেতা ● কুবি রসায়ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু ● শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● ফের চালু জুনিয়র বৃত্তি, নীতিমালায় যা আছে ● নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র টেকসই হবে না: সিইসি ● ঘুরতে না নেওয়ায় স্বামীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতে স্ত্রী ● রিয়াদে সৌদি-তুরস্ক-পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক ● বরিশাল পূর্বাঞ্চলে হাফ ভাড়াসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, ৩ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের ● সিমবিহীন যোগাযোগ, কাশ্মীরের জঙ্গলে নতুন নেটওয়ার্কের ব্যবহার ● দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা ● জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের কমিটি ঘোষণা, উপদেষ্টা এনসিপির ৫ নেতা ● কুবি রসায়ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু ● শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● ফের চালু জুনিয়র বৃত্তি, নীতিমালায় যা আছে ● নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র টেকসই হবে না: সিইসি

৩১২ প্রতিষ্ঠানে শূন্য পাস, দায় শুধু শিক্ষার্থীদের নয়: মিজানুর রহমান আজহারি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৭:৪২
শেয়ার: mail
৩১২ প্রতিষ্ঠানে শূন্য পাস, দায় শুধু শিক্ষার্থীদের নয়: মিজানুর রহমান আজহারি

চলতি ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার ঘোষিত ফলাফলে দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস না করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ ও গবেষক মাওলানা মিজানুর রহমান আজহারি।

সোমবার (১০ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক এই চরম ব্যর্থতার দায় শুধু শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দিলে চলবে না; বরং শিক্ষক, পরিবার এবং সামগ্রিক শিক্ষাব্যবস্থার ঘাটতিগুলো খতিয়ে দেখতে হবে।

এবারের পরীক্ষায় সারাদেশে সার্বিক পাসের হার ৬২.২৫ শতাংশ হলেও মাদরাসা ও কারিগরিসহ মোট ৩১২টি প্রতিষ্ঠানে শতভাগ ফেল বা ‘শূন্য পাস’-এর ঘটনাকে জাতীয় উদ্বেগ হিসেবে চিহ্নিত করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টে মিজানুর রহমান আজহারি উল্লেখ করেন, “উদ্বেগের বিষয় হচ্ছে— দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কোনো শিক্ষার্থী। এই সংকটের প্রকৃত কারণ দ্রুত খুঁজে বের করা প্রয়োজন। কোথায় কমতি আছে এবং কোথায় আরও যত্ন ও কার্যকর উদ্যোগ প্রয়োজন— তা নিয়ে খোলামেলা আলোচনা এখন জরুরি।”

শিক্ষাব্যবস্থার আমূল সংস্কারের আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, “শুধু শিক্ষার্থীদের একাই কাঠগড়ায় দাঁড় না করিয়ে; শিক্ষক, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আমাদের শিক্ষাব্যবস্থার সামগ্রিক কাঠামো নিয়ে গভীরভাবে ভাবতে হবে এবং অতি দ্রুত একটি টেকসই সমাধান হাজির করতে হবে।”

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, তৃণমূলের শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ও তদারকির অভাব নিয়ে আজহারির মতো ব্যক্তিত্বদের এমন সময়োপযোগী ও গঠনমূলক বক্তব্য নীতিনির্ধারকদের দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

৩১২ প্রতিষ্ঠানে শূন্য পাস, দায় শুধু শিক্ষার্থীদের নয়: মিজানুর রহমান আজহারি

বিস্তারিত কমেন্টে