রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ | ২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৮ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:২০:৪৩
শিরোনাম
● মহাসড়ক পার হতে গিয়ে বাসচাপায় বৃদ্ধ নিহত ● দিল্লিতে বিক্ষোভে ধরপাকড়, সোমবার ফের বড় কর্মসূচি ● ইরানকে প্রধান প্রতিপক্ষ বললেন কাতারের সাবেক প্রধানমন্ত্রী ● বইয়ের পাতায় আঁকা ফিলিস্তিনিদের স্বপ্ন-কান্না ● ইসলামে শারীরিক ও আধ্যাত্মিক সুস্থতার গুরুত্ব ● গাড়ি চালানোর ইসলামী আদব ও শিষ্টাচার ● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ ● মহাসড়ক পার হতে গিয়ে বাসচাপায় বৃদ্ধ নিহত ● দিল্লিতে বিক্ষোভে ধরপাকড়, সোমবার ফের বড় কর্মসূচি ● ইরানকে প্রধান প্রতিপক্ষ বললেন কাতারের সাবেক প্রধানমন্ত্রী ● বইয়ের পাতায় আঁকা ফিলিস্তিনিদের স্বপ্ন-কান্না ● ইসলামে শারীরিক ও আধ্যাত্মিক সুস্থতার গুরুত্ব ● গাড়ি চালানোর ইসলামী আদব ও শিষ্টাচার ● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ

যশোর জেনারেল হাসপাতালে চেইন ছিনতাইয়ের চেষ্টা, নারী আটক

মো. মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
মো. মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৩:২৭
শেয়ার: mail
যশোর জেনারেল হাসপাতালে চেইন ছিনতাইয়ের চেষ্টা, নারী আটক

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর গলা থেকে সোনালী চেইন ছিনতাইয়ের চেষ্টাকালে হাতেনাতে এক নারীকে আটক করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের সামনে এ ঘটনা ঘটে।

আটককৃত নারীর নাম শিউলি (৪৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মনিরামপুর উপজেলার গলদা গ্রাম থেকে চর্মরোগের চিকিৎসা নিতে হাসপাতালে আসেন মরিয়ম (৫৫) নামের এক নারী। বহির্বিভাগে লাইন ধরে চিকিৎসা সেবার সুযোগ নেওয়ার সময় শিউলি তাঁর গলা থেকে স্বর্ণের চেইন ধরে টান দেন। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে মরিয়ম ও আশপাশের অন্য রোগীরা তাঁকে হাতেনাতে ধরে ফেলেন।

পরে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা অভিযুক্ত নারীকে নিজেদের হেফাজতে নেন এবং বিষয়টি কোতোয়ালী মডেল থানাকে অবহিত করেন।

যশোর কোতোয়ালী মডেল থানার পরিদর্শক কাজী বাবুল হোসেন জানান, ঘটনাটি খতিয়ে দেখে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

যশোর জেনারেল হাসপাতালে চেইন ছিনতাইয়ের চেষ্টা, নারী আটক

বিস্তারিত কমেন্টে