শনিবার, ৮ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩ | ২৩ সফর, ১৪৪৮ | বিকাল ৫:৪৫:৪৫

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মণিরামপুরে যুব ম্যারাথন ও সাইকেল র‍্যালি

মামুনুর রশিদ খান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১১:২০
শেয়ার: mail
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মণিরামপুরে যুব ম্যারাথন ও সাইকেল র‍্যালি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে যশোরের মণিরামপুরে যুব ম্যারাথন, সুধী আলোচনা সভা ও সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলার ১০ নম্বর মশিমনগর ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে আনন্দঘন পরিবেশে এ বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা যুব বিভাগের সভাপতি প্রভাষক মো. মনিগুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মণিরামপুর উপজেলা যুব বিভাগের সভাপতি মো. শামীম হোসেন, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আলী রেজা রাজু এবং জামায়াতে ইসলামী মণিরামপুর উপজেলা শুরা সদস্য মাওলানা সেলিম জাহাঙ্গীর। এ ছাড়া স্থানীয় যুব বিভাগের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন। একই সঙ্গে একটি ইনসাফভিত্তিক সমাজ ও নতুন বাংলাদেশ গঠনে যুবসমাজকে অগ্রণী ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য সাইকেল র‍্যালি বের করা হয়। স্থানীয় যুব বিভাগের নেতাকর্মী ও শতাধিক উচ্ছ্বসিত তরুণদের অংশগ্রহণে র‍্যালিটি ইউনিয়নের প্রধান প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। এ সময় সড়কজুড়ে স্থানীয় উৎসুক জনতার মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জুলাই বিপ্লবের চেতনায় তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করা এবং যুবসমাজকে ইতিবাচক, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আরও বেশি সক্রিয় করার লক্ষ্যেই এই দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মণিরামপুরে যুব ম্যারাথন ও সাইকেল র‍্যালি
কাল প্রকাশ
শনিবার, ৮ আগস্ট, ২০২৬ | kalprakash.com

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মণিরামপুরে যুব ম্যারাথন ও সাইকেল র‍্যালি

বিস্তারিত কমেন্টে