সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:১৫:১৯
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

মনিরামপুরে ইনসাফ সমাজকল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মামুনুর রশিদ খান, মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মামুনুর রশিদ খান, মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৪:৩১
শেয়ার: mail
মনিরামপুরে ইনসাফ সমাজকল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যশোরের মনিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নে ইনসাফ সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৮ আগস্ট) সকাল ১০টায় পারখাজুরা বাজারের সাইক্লোন সেন্টার প্রাঙ্গণে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ইনসাফ সমাজকল্যাণ সংস্থার আহ্বায়ক হাফেজ শেখ আসাদুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা মো. আনিসুর রহমান, মাওলানা নজরুল ইসলাম, অর্থ সম্পাদক আমিরুল ইসলামসহ সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও সামাজিক ব্যক্তিবর্গ।

ক্যাম্পে মেডিসিন, শিশু ও গাইনি বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকেরা দিনব্যাপী রোগীদের আধুনিক চিকিৎসাসেবা ও বিনামূল্যে প্রেসক্রিপশন প্রদান করেন। এতে মনিরামপুরের পারখাজুরা ও আশপাশের বেশ কয়েকটি গ্রামের অসচ্ছল নারী, পুরুষ ও শিশুরা বিনামূল্যে ওষুধ ও স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

সংস্থার আয়োজকবৃন্দ জানান, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাঁদের এই মানবিক ও জনকল্যাণমূলক সামাজিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মনিরামপুরে ইনসাফ সমাজকল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে