বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:১৭:০৬
শিরোনাম
জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান

মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৪:৪১
শেয়ার: mail
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ইমিগ্রেশন ও প্রশাসনিক ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি সারদার নুরুল আমিন।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে তিনি বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে এসে পৌঁছান। এ সময় তিনি ইমিগ্রেশনের সার্বিক কার্যক্রম, যাত্রী চলাচলের অগ্রগতি, আন্তর্জাতিক নিরাপত্তা বেষ্টনী ও আধুনিক যাত্রীসেবার সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে উপস্থিত সংবাদকর্মীদের সাথে আলাপকালে এসবি প্রধান সারদার নুরুল আমিন বলেন, “প্রতিবেশী দেশ ভারত নতুন করে পর্যটন (ট্যুরিস্ট) ভিসা প্রদান প্রক্রিয়া পুরোদমে শুরু করেছে। এর ফলে বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক ভ্রমণপ্রার্থী ভারতে যাচ্ছেন এবং একইভাবে ভারত থেকেও বিদেশি পর্যটক বাংলাদেশে প্রবেশ করছেন। এই পাসপোর্টধারী যাত্রীদের শতভাগ নিরাপত্তা ও ঝামেলামুক্ত পারাপার নিশ্চিত করতে সর্বাত্মক আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

রেল যোগাযোগের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “সীমান্তে ইমিগ্রেশন সেবার মান আরও বেগবান ও সহজীকরণে শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিশেষ করে বেনাপোল-কলকাতা রুটে বন্ধ থাকা যাত্রীবাহী ট্রেন সার্ভিস পুনরায় দ্রুত চালু করতে আমি ব্যক্তিগতভাবে রেল মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব। এই রেললাইনটি সচল হলে দুই দেশের মধ্যে যাতায়াতকারী সাধারণ ও অসুস্থ রোগীদের দুর্ভোগ অনেকটাই কমবে।”

ইমিগ্রেশন পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাখাওয়াত হোসেন, নাভারণ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান খান এবং বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেনসহ জেলা ও ইমিগ্রেশন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান

বিস্তারিত কমেন্টে