শনিবার, ৮ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩ | ২৩ সফর, ১৪৪৮ | বিকাল ৫:৪৭:০১

গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৪:২৫
শেয়ার: mail
গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল: স্বরাষ্ট্রমন্ত্রী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, বরং বিগত দীর্ঘ ১৭ বছরের ধারাবাহিক রক্তক্ষয়ী ও আত্মত্যাগের আন্দোলনের ফসল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, “গণঅভ্যুত্থান কোনো নিউটনের ওপর থেকে ঝরে পড়া আপেল ছিল না যে নিজ থেকেই মাটিতে এসে পড়েছে। এই আপেলকে, এই আন্দোলনকে, এই বৈপ্লবিক গণঅভ্যুত্থানকে আমাদের দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে পরিপক্ক করে পেড়ে নিতে হয়েছে।”

শনিবার (৮ আগস্ট) চব্বিশের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘সাদা দল’ আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজনীতিতে নতুন আসা তরুণ নেতৃত্বকে উদ্দে্যশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের নতুন রাজনীতির কিছু বন্ধু পুরাতন বন্দোবস্তের ধারায় নতুন বন্দোবস্তের বুলি আওড়াচ্ছেন। তাঁদের কাছে পরামর্শ— সংশোধন হতে হবে। রাজনীতিতে একদম প্রাথমিক বা বাল্যশিক্ষার ছাত্র হয়ে যদি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মতো আচরণ করেন, সেটা মানানসই নয়। রাজনীতি অনেক কঠিন, বন্ধুর ও কণ্টকাকীর্ণ পথ; এটিকে সহজ ভাবলে ভুল হবে।”

তিনি আরও বলেন, “কেউ যদি দাবি করে মাত্র ৩৬ দিনের ছাত্র আন্দোলনের মধ্যেই সব নিহিত এবং ১৭ বছরের বিরোধী দলগুলোর আন্দোলন-সংগ্রামের কোনো মূল্য নেই, তবে তা চরম রাজনৈতিক অপরিপক্কতার পরিচয়। চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর চলবে না। একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে করতেই শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটে ঢাকায় এবং দাফন সম্পন্ন হয় দিল্লিতে। সেই একই ভুল নতুনদেরও এড়াতে হবে।”

গণতান্ত্রিক আন্দোলনের অতীত মিত্রদের উদ্দেশে মন্ত্রী বলেন, “যাঁরা এতদিন আন্দোলনের মাঠে প্রকাশ্যে ছিলেন না, এখন এসে পুরো কৃতিত্ব ছিনতাই করতে চাইছেন এবং তার ওপর দাঁড়িয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চান— তাঁদের মনে রাখা উচিত, জনগণ সবকিছু দেখছে। আমরা চাই সংসদে বিতর্ক হবে, রাজপথে সুস্থ গণতান্ত্রিক রাজনীতির চর্চা হবে, কিন্তু এমন কোনো আচরণ করা যাবে না যা পরাজিত ফ্যাসিবাদের পুনরুত্থানকে ত্বরান্বিত করে।”

ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয় শিক্ষক ও গবেষকগণ জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষকদের অনন্য ভূমিকা, ক্যাম্পাসে স্বাধীন গণতান্ত্রিক পরিবেশ বিনির্মাণ এবং আগামীর বাংলাদেশের রাষ্ট্রকাঠামো পুনর্গঠন নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল: স্বরাষ্ট্রমন্ত্রী
কাল প্রকাশ
শনিবার, ৮ আগস্ট, ২০২৬ | kalprakash.com

গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল: স্বরাষ্ট্রমন্ত্রী

বিস্তারিত কমেন্টে