শনিবার, ৮ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩ | ২৩ সফর, ১৪৪৮ | রাত ২:১৯:২৬

যুব অধিকার পরিষদের ৩য় কার্যনির্বাহী কমিটি ঘোষণা, পদ পেলেন যারা

কাল প্রকাশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৪:২৬
শেয়ার: mail
যুব অধিকার পরিষদের ৩য় কার্যনির্বাহী কমিটি ঘোষণা, পদ পেলেন যারা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৩য় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট ২০২৬) সংগঠনের পক্ষ থেকে এক চিঠির মাধ্যমে ১৬ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটির নাম প্রকাশ করা হয়।

এর আগে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। এবার সেই কমিটিতে আরও ১৬ জনকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

নবঘোষিত কমিটিতে কাওসার আহমেদকে দপ্তর সম্পাদক করা হয়েছে।

এছাড়া কমিটিতে রয়েছেন— মাহমুদুল হাসান (বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক), আব্দুল্লাহ আল মামুন (সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক), জাকির হোসেন (সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক), রেজাউল করিম (সহ সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক), আলমগীর হোসেন (পাঠাগার ও পাঠচক্র বিষয়ক সম্পাদক), রাজু রায়হান (সহ পাঠাগার ও পাঠচক্র বিষয়ক সম্পাদক), ইঞ্জি. আব্দুস সোবহান (শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক), ওসমান খান রুবেল (দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক), আক্তারুল ইসলাম (সহ দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক), সোহানুর রহমান সুমন (স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক), জে. আর. তোফায়েল (সহ স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক), মো. বেলাল উদ্দিন (পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সহ-সম্পাদক), এস. এম. সাব্বির হোসেন (সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক), টুটুল ইসলাম (কৃষি বিষয়ক সম্পাদক) এবং মো. ইব্রাহিম (কার্যনির্বাহী সদস্য)।

কমিটি ঘোষণার পর পবিত্র কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন সদস্যরা বক্তব্য দেন এবং বাংলাদেশ যুব অধিকার পরিষদকে দেশের অন্যতম বৃহৎ যুব সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward