শনিবার, ৮ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩ | ২৩ সফর, ১৪৪৮ | রাত ৩:১৮:০৫

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো টিয়ার গ্যাস সেলের বড় চালান, গন্তব্য যশোর ক্যান্টনমেন্ট

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১২:০০
শেয়ার: mail
বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো টিয়ার গ্যাস সেলের বড় চালান, গন্তব্য যশোর ক্যান্টনমেন্ট

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহারের জন্য ২ দশমিক ৩ মেট্রিক টন টিয়ার গ্যাস সেল আমদানি করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বন্দর থেকে চালানটি খালাস করে কড়া নিরাপত্তার মধ্যে যশোর ক্যান্টনমেন্টে পাঠানো হয়।

বন্দর সূত্রে জানা গেছে, ভারতীয় রপ্তানিকারক প্রতিষ্ঠান নরেন্দ্র এক্সপ্লোসিভ লিমিটেড ১৪৫টি কাঠের বাক্সে করে টিয়ার গ্যাস সেলের চালানটি বাংলাদেশে পাঠায়। চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান সিনসিয়ার ইন্টারন্যাশনাল

খালাস শেষে ঢাকা মেট্রো-ন-১৯-৩৭৫৩ নম্বরের একটি কাভার্ড ভ্যানে করে চালানটি যশোর ক্যান্টনমেন্টের উদ্দেশে পাঠানো হয়।

বেনাপোল বন্দরের উপপরিচালক রুহুল আমিন জানান, আমদানিকৃত টিয়ার গ্যাস সেলের চালানটি আগামী ৯ আগস্ট যশোর ক্যান্টনমেন্ট থেকে ঢাকার উদ্দেশে পাঠানো হবে।

তিনি আরও বলেন, চালানটি বন্দরে পৌঁছানোর পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দ্রুত খালাসের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward