বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:৫৫:১৯
শিরোনাম
জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ

প্রক্টরের অপসারণসহ ৯ দফা দাবিতে জবি উপাচার্যকে জকসুর স্মারকলিপি

মাহফুজুর রহমান, জবি প্রতিনিধি
মাহফুজুর রহমান, জবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৩:৪৯
শেয়ার: mail
প্রক্টরের অপসারণসহ ৯ দফা দাবিতে জবি উপাচার্যকে জকসুর স্মারকলিপি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাধারণ শিক্ষার্থীদের ওপর সংঘটিত বহিরাগত ও ছাত্রদলের হামলার বিচার, ব্যর্থতার দায় নিয়ে প্রক্টরের অপসারণ, বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত ও নিরাপদ গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠাসহ ৯ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।

স্মারকলিপিতে জকসু অভিযোগ করে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মতপ্রকাশের সাংবিধানিক অধিকার মারাত্মকভাবে লঙ্ঘিত হয়েছে। ইনকিলাব মঞ্চের উদ্যোগে দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের দ্রুত বাস্তবায়ন, সেনাবাহিনীর কাছে প্রকল্পের কাজ হস্তান্তর, অস্থায়ী আবাসন নির্মাণ এবং মেডিকেল সেন্টারের উন্নয়নের দাবিতে অডিটোরিয়ামে শান্তিপূর্ণ অবস্থান নিলে প্রক্টোরিয়াল বডি ও ছাত্রদলের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে প্ল্যাকার্ড কেড়ে নেয়।

পরবর্তীতে শহীদ ইকরামুল হক সাজিদ ভবনের সামনে সংহতি জানাতে গেলে প্রক্টর আন্দোলনরত শিক্ষার্থীদের সরাসরি হুমকি দেন। এরপরই বহিরাগত ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালানো হয়। উক্ত হামলায় জুলাই গণঅভ্যুত্থানের গুলিবিদ্ধ বীর যোদ্ধা, ছাত্রশক্তির নেতৃবৃন্দ, জকসুর ভিপি রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ এবং সাধারণ শিক্ষার্থীরা মারাত্মক আহত হন। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেও শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ আনা হয়।

জকসুর উত্থাপিত ৯ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো— বিতর্কিত প্রক্টরের পদত্যাগ ও অপসারণ, হামলায় জড়িতদের চিহ্নিত করে ফৌজদারি মামলা দায়ের, সিসিটিভি ফুটেজ প্রকাশ, বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন, ক্যাম্পাসে স্থায়ী নিরাপত্তা নীতিমালা প্রণয়ন এবং অসুস্থ রাজনীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা।

জকসু নেতৃবৃন্দ আগামী তিন কার্যদিবসের মধ্যে এসব দাবি বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান; অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

প্রক্টরের অপসারণসহ ৯ দফা দাবিতে জবি উপাচার্যকে জকসুর স্মারকলিপি

বিস্তারিত কমেন্টে