মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:৪৪:৩৬
শিরোনাম
রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী বেনাপোলে আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা মণিরামপুরে ১৬ জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত ইবিতে ফুটবল ম্যাচ ঘিরে দুই দফা সংঘর্ষ, আহত ১০ এফএও সদর দপ্তরে বাংলাদেশ-ইতালি দ্বিপক্ষীয় বৈঠক চুয়াডাঙ্গা সীমান্তে ২৮ লাখ টাকার মাদক-ওষুধ জব্দ বিজিবির ঠাকুরগাঁওয়ে নির্দেশনা অমান্য করে বাড়তি দামে তেল বিক্রি, ক্ষোভ নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন, নিরবচ্ছিন্ন সরবরাহ শুরু তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪-৫ হাজার টাকা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী বেনাপোলে আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা মণিরামপুরে ১৬ জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত ইবিতে ফুটবল ম্যাচ ঘিরে দুই দফা সংঘর্ষ, আহত ১০ এফএও সদর দপ্তরে বাংলাদেশ-ইতালি দ্বিপক্ষীয় বৈঠক চুয়াডাঙ্গা সীমান্তে ২৮ লাখ টাকার মাদক-ওষুধ জব্দ বিজিবির ঠাকুরগাঁওয়ে নির্দেশনা অমান্য করে বাড়তি দামে তেল বিক্রি, ক্ষোভ নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন, নিরবচ্ছিন্ন সরবরাহ শুরু তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪-৫ হাজার টাকা

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১:২৬
শেয়ার: mail
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর বিভিন্ন স্মৃতি গ্যালারি ও প্রদর্শনী কক্ষ ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এই স্মৃতি জাদুঘরের নামফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। ফলক উন্মোচনের পর অভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত কামনায় সূরা ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।

দোয়া শেষে প্রধানমন্ত্রী স্মৃতি জাদুঘরের সংরক্ষিত বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন, আলোকচিত্র, দুর্লভ দলিলপত্র ও আন্দোলনকালীন স্মারকগুলো বিস্তারিতভাবে ঘুরে দেখেন এবং প্রদর্শনী উপভোগ করেন। উদ্বোধনী আয়োজনের অংশে জুলাই গণ-অভ্যুত্থানের সূচনা, সাধারণ মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ এবং অর্জিত বিজয়ের প্রেক্ষাপট নিয়ে নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্বোধনের প্রথম দিন বুধবার জাদুঘরটি কেবল আমন্ত্রিত বিশেষ অতিথিদের পরিদর্শনের জন্য নির্ধারিত ছিল। তবে আগামীকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য জাদুঘরের দরজা উন্মুক্ত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

বিস্তারিত কমেন্টে