সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ | ২৪ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:০৮:৩৪
শিরোনাম
● কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● হাল্ট প্রাইজ কুবির ২০২৬-২৭ সালের আয়োজক কমিটি গঠন ● অমাবস্যার আঁধারে আলোর উৎসব, বেরোবিতে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন ● ইবিতে শ্রী শ্রী শ্যামাকালী পূজা উদযাপন ● বিয়ের প্রলোভনে কিশোরী পাচারের চেষ্টা, নারীসহ আটক ২ ● টিএসসিতে ককটেল নিক্ষেপের অভিযোগ, যুবলীগের দুই নেতা ও ছাত্রলীগের এক কর্মী আটক ● বেরোবিতে অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উদ্বোধন ● পূজা-অর্চনা ও আরতিতে কুবিতে দেবী কালীর আরাধনা ● যশোরে রঞ্জন মণ্ডল হত্যা: পল্লিচিকিৎসক মিঠুনসহ আটক ২ ● চাটমোহরে জাতীয় সমবায় দিবস উদযাপন ● কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● হাল্ট প্রাইজ কুবির ২০২৬-২৭ সালের আয়োজক কমিটি গঠন ● অমাবস্যার আঁধারে আলোর উৎসব, বেরোবিতে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন ● ইবিতে শ্রী শ্রী শ্যামাকালী পূজা উদযাপন ● বিয়ের প্রলোভনে কিশোরী পাচারের চেষ্টা, নারীসহ আটক ২ ● টিএসসিতে ককটেল নিক্ষেপের অভিযোগ, যুবলীগের দুই নেতা ও ছাত্রলীগের এক কর্মী আটক ● বেরোবিতে অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উদ্বোধন ● পূজা-অর্চনা ও আরতিতে কুবিতে দেবী কালীর আরাধনা ● যশোরে রঞ্জন মণ্ডল হত্যা: পল্লিচিকিৎসক মিঠুনসহ আটক ২ ● চাটমোহরে জাতীয় সমবায় দিবস উদযাপন

৫ আগস্ট পোশাক কারখানাতেও ছুটি: বিজিএমইএ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৪:৪৯
শেয়ার: mail
৫ আগস্ট পোশাক কারখানাতেও ছুটি: বিজিএমইএ

আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন জরুরি সেবাখাত ছাড়া সব সরকারি অফিস-আদালত বন্ধ থাকবে। তবে সাধারণ ছুটির মধ্যে পোশাক কারখানাগুলোও বন্ধ থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, তাদের অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে পোশাক কারখানায়ও ছুটি রয়েছে।

বিজিএমইএর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শ্রম অধ্যাদেশ অনুযায়ী প্রত্যেক শ্রমিককে প্রতি পঞ্জিকা বছরে নির্দিষ্ট সংখ্যক দিনের মজুরিসহ উৎসব ছুটি দিতে হয়। বিধি অনুযায়ী এসব ছুটির দিন ও তারিখ নির্ধারণ করে মালিকপক্ষ। সেই তালিকার আলোকেই ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ছুটি অন্তর্ভুক্ত করা হয়েছে।

অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির তালিকাতেও ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এ বছর ৫ আগস্ট বুধবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা চাইলে পরদিন বৃহস্পতিবার ছুটি নিয়ে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ পাবেন। তবে সরকারি সাধারণ ছুটি হলেও জরুরি ও জনসেবামূলক প্রতিষ্ঠানে কর্মরতদের নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

৫ আগস্ট পোশাক কারখানাতেও ছুটি: বিজিএমইএ

বিস্তারিত কমেন্টে