বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:১৩:৩৩
শিরোনাম
কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড

চার দিনের সফরে ঢাকায় আইওএমের উপ-মহাপরিচালক

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৬:২৬
শেয়ার: mail
চার দিনের সফরে ঢাকায় আইওএমের উপ-মহাপরিচালক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চার দিনের সরকারি সফরে বাংলাদেশে পৌঁছেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) উপ-মহাপরিচালক (অপারেশনস) উগোচি ড্যানিয়েলস। সফরকালে তিনি বাংলাদেশ সরকারের প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং উন্নয়ন অংশীদারদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন।

শনিবার (১ আগস্ট) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে উগোচি ড্যানিয়েলসকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দরে তাকে স্বাগত জানান এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য আইওএমের আঞ্চলিক পরিচালক ইওরি কাতো, বাংলাদেশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক এবং আইওএম বাংলাদেশের চিফ অব মিশন ড. লরা টম বন্দ।

সফরকালে তিনি নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন বিষয়ক বৈশ্বিক চুক্তির (জিসিএম) আওতায় বাংলাদেশের ‘জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০’–এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেবেন।

চার দিনের এই সফরের অংশ হিসেবে উগোচি ড্যানিয়েলস কক্সবাজার ও মাদারীপুর জেলা সফর করবেন। সফরকালে তিনি অভিবাসন সুশাসন, জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসন, শ্রম অভিবাসন, মানবিক সুরক্ষা এবং রোহিঙ্গাদের সহায়তা–সংক্রান্ত মাঠপর্যায়ের নানা কর্মসূচি পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

চার দিনের সফরে ঢাকায় আইওএমের উপ-মহাপরিচালক

বিস্তারিত কমেন্টে