বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৮:৩৪:৪৭
শিরোনাম
চুয়াডাঙ্গায় আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে চুয়াডাঙ্গায় আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে

রাঙামাটি বায়তুশ শরফ মাদ্রাসায় জুলাই শহীদ দিবসের আলোচনা ও দোয়া মাহফিল

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৪:৫৯
শেয়ার: mail
রাঙামাটি বায়তুশ শরফ মাদ্রাসায় জুলাই শহীদ দিবসের আলোচনা ও দোয়া মাহফিল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জুলাই শহীদ দিবস উপলক্ষে রাঙামাটি বায়তুশ শরফ আদর্শ জব্বারিয়া আলিম মাদ্রাসায় শহীদদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সামশুল আরিফিনের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মহাসচিব মোহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক চৌধুরী হারুনুর রশীদ, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবুল কাশেম ও বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার মাওলানা সাইদুর রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ নতুন করে আলোর পথ দেখেছে। দেশের মানুষ তাঁদের গণতান্ত্রিক অধিকার ও বাকস্বাধীনতা ফিরে পেয়েছেন। ছাত্র-জনতার কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ শুরু হয়েছিল, তা পরবর্তীতে গণ-আন্দোলনে রূপ নেয় এবং স্বৈরাচারী সরকারের পতন ঘটে।”

বক্তারা আরও বলেন, “নতুন প্রজন্মকে জুলাইয়ের চেতনাকে হৃদয়ে ধারণ করে দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে এবং যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।”

আলোচনা পর্ব শেষে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত ও চিকিৎসাধীন আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

রাঙামাটি বায়তুশ শরফ মাদ্রাসায় জুলাই শহীদ দিবসের আলোচনা ও দোয়া মাহফিল

বিস্তারিত কমেন্টে