ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাসের বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাঈ বলেছেন, ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইউরোপের সহানুভূতির দাবি নিছক ভণ্ডামি।
ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কায়া কাল্লাসের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় ইসমাইল বাকাঈ এক্সে এক পোস্টে বলেন, কায়া কাল্লাস ইরান সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার উদ্বেগের কথা বলেছেন। তবে বিস্ময়কর বিষয় হলো, এই উদ্বেগ ইরানের জনগণ ও দেশটির অবকাঠামোর ওপর অবৈধ সামরিক হামলার বিষয়টির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একই সঙ্গে মানবতার বিরুদ্ধে সংঘটিত গুরুতর অপরাধের নিন্দা কিংবা অঙ্গহানি হওয়া ইরানি শিশুদের প্রতি ন্যূনতম সহানুভূতিও তারা প্রকাশ করেননি।
তিনি আরও বলেন, এ ধরনের আচরণ তাদের বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ন করেছে এবং তারা শয়তানের অশ্লীল রূপ ও ভণ্ডামির চরম নিদর্শন।
সূত্র: তাসনিম, আল-জাজিরা
kalprakash.com/IM