বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:২০:৪৩
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

দেশে ডিজেলের মজুত ৩১ দিনের, অকটেন ৩৬ ও পেট্রোল ২৫ দিনের: জ্বালানি বিভাগ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৪:৫৭
শেয়ার: mail
দেশে ডিজেলের মজুত ৩১ দিনের, অকটেন ৩৬ ও পেট্রোল ২৫ দিনের: জ্বালানি বিভাগ

জ্বালানি তেল নিয়ে গুজব ছড়িয়ে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হচ্ছে বলে মনে করছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

বুধবার (২২ জুলাই) জ্বালানি বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এক ব্রিফিংয়ে জানান, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। বর্তমানে ডিজেলের মজুত রয়েছে ৩১ দিনের, অকটেনের ৩৬ দিনের এবং পেট্রোলের ২৫ দিনের। তবে এ বিষয়ে কিছু মহল গুজব ছড়াচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, প্রাকৃতিক গ্যাসের কিছুটা ঘাটতি রয়েছে। তবে নতুন গ্যাসক্ষেত্র থেকে উত্তোলন বাড়ানোসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে এ ঘাটতি মোকাবিলায় কাজ করছে সরকার। একটি গুরুত্বপূর্ণ ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) সমস্যা দেখা দেওয়ায় গ্যাস সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটছে। এ সমস্যার সমাধান হলে সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারিও কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

যুগ্ম সচিব আরও বলেন, মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরু হলেও এর প্রভাব এবার বাংলাদেশে তেমনভাবে পড়বে না। কারণ, বাংলাদেশ যুদ্ধাক্রান্ত মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করে না। আর অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) ওই অঞ্চল থেকে আমদানি করা হলেও প্রয়োজন হলে বিকল্প পথে তা আনার পরিকল্পনা সরকারের রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২২ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

দেশে ডিজেলের মজুত ৩১ দিনের, অকটেন ৩৬ ও পেট্রোল ২৫ দিনের: জ্বালানি বিভাগ

বিস্তারিত কমেন্টে