বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:১৬:৩০
শিরোনাম
দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি টাঙ্গাইলে সেতুর স্ল্যাব ঢালাইয়ে রডের বদলে বাঁশ, এলজিইডির কার্যসহকারী সাময়িক বরখাস্ত হোয়াইট হাউসে সিএনএনসহ ৩ সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ফেরানোর নির্দেশ আদালতের ফরিদপুরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতার কারাদণ্ড রেকর্ড দীর্ঘ মোতায়েনে ইউএসএস আব্রাহাম লিংকনের ৮ নাবিকের আত্মহত্যার চেষ্টা অসুস্থ রিফাত চৌধুরীর পাশে দাঁড়ালেন চিত্রনায়ক জায়েদ খান আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের আশা ইসির ক্রেতা সেজে জুয়েলার্সে ঢুকে সাড়ে ৪ লাখ টাকার স্বর্ণ নিয়ে উধাও যুবক সেই কিশোরকে সংশোধনাগারে পাঠাল আদালত হরমুজ নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি টাঙ্গাইলে সেতুর স্ল্যাব ঢালাইয়ে রডের বদলে বাঁশ, এলজিইডির কার্যসহকারী সাময়িক বরখাস্ত হোয়াইট হাউসে সিএনএনসহ ৩ সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ফেরানোর নির্দেশ আদালতের ফরিদপুরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতার কারাদণ্ড রেকর্ড দীর্ঘ মোতায়েনে ইউএসএস আব্রাহাম লিংকনের ৮ নাবিকের আত্মহত্যার চেষ্টা অসুস্থ রিফাত চৌধুরীর পাশে দাঁড়ালেন চিত্রনায়ক জায়েদ খান আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের আশা ইসির ক্রেতা সেজে জুয়েলার্সে ঢুকে সাড়ে ৪ লাখ টাকার স্বর্ণ নিয়ে উধাও যুবক সেই কিশোরকে সংশোধনাগারে পাঠাল আদালত হরমুজ নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম

আটকাতে পারলেন না ট্রাম্প, খুলছে যুক্তরাষ্ট্র-কানাডা সংযোগ সেতু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৬:২২
শেয়ার: mail
আটকাতে পারলেন না ট্রাম্প, খুলছে যুক্তরাষ্ট্র-কানাডা সংযোগ সেতু

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে নির্মিত গর্ডি হাউ ইন্টারন্যাশনাল ব্রিজ আগামী ২৭ জুলাই জনসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপত্তি ও হুমকির কারণে উদ্বোধন নিয়ে তৈরি হওয়া জটিলতা কাটিয়ে সেতুটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছিলেন, সেতুটি নির্মাণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্য আচরণ করা হয়নি। তিনি এর মালিকানায় যুক্তরাষ্ট্রের অংশীদারত্ব দাবি করে প্রকল্পটি আটকে দেওয়ার হুমকিও দিয়েছিলেন।

কানাডার অবকাঠামো মন্ত্রণালয় গত শুক্রবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের পূর্ণ সমর্থন নিয়েই নির্ধারিত সময়ে সেতুটির কার্যক্রম শুরু হবে। নতুন এই যোগাযোগ ব্যবস্থা দুই দেশের সীমান্ত বাণিজ্য, যাতায়াত এবং অর্থনৈতিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে কানাডা সরকার।

প্রায় ৬ দশমিক ৪ বিলিয়ন কানাডিয়ান ডলার বা ৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত সেতুটি যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট এবং কানাডার অন্টারিও প্রদেশের উইন্ডসর শহরকে যুক্ত করেছে।

২০১৮ সালে শুরু হওয়া সেতুটির নির্মাণকাজ কয়েক বছর ধরে চলার পর গত মাসে উদ্বোধনের পরিকল্পনা করা হয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু আপত্তি ও প্রযুক্তিগত বিষয় নিয়ে আলোচনা শুরু হলে উদ্বোধন পিছিয়ে যায়।

পরে দুই দেশের মধ্যে নতুন সমঝোতা হওয়ার পর ট্রাম্প কানাডা সরকারকে ধন্যবাদ জানান। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, নতুন চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র আগের চেয়ে ভালো সুবিধা পেয়েছে।

ট্রাম্প বলেন, নতুন চুক্তিটি তার কাছে আরও গ্রহণযোগ্য ও ন্যায্য। এর ফলে ডেট্রয়েট ও উইন্ডসরের মধ্যে সংযোগ স্থাপনকারী এই গুরুত্বপূর্ণ সেতু নির্ধারিত সময়েই চালু হচ্ছে।

উইন্ডসর-ডেট্রয়েট ব্রিজ অথরিটির তথ্য অনুযায়ী, সেতুটির নির্মাণ ব্যয়ের পুরো অর্থায়ন করেছে কানাডা। তবে এটি যৌথভাবে কানাডা সরকার ও যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের মালিকানায় থাকবে।

কানাডিয়ান হকি কিংবদন্তি গর্ডি হাউ-এর নামে নামকরণ করা এই সেতুকে দুই দেশের বন্ধুত্ব, সহযোগিতা ও দীর্ঘদিনের অর্থনৈতিক সম্পর্কের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। চালু হওয়ার পর এটি উত্তর আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্ত যোগাযোগ ব্যবস্থায় পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: নিউইয়র্ক টাইমস, কানাডা সরকারের ওয়েবসাইট

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১১ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

আটকাতে পারলেন না ট্রাম্প, খুলছে যুক্তরাষ্ট্র-কানাডা সংযোগ সেতু

বিস্তারিত কমেন্টে