মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:৪৪:৩৭
শিরোনাম
রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী বেনাপোলে আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা মণিরামপুরে ১৬ জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত ইবিতে ফুটবল ম্যাচ ঘিরে দুই দফা সংঘর্ষ, আহত ১০ এফএও সদর দপ্তরে বাংলাদেশ-ইতালি দ্বিপক্ষীয় বৈঠক চুয়াডাঙ্গা সীমান্তে ২৮ লাখ টাকার মাদক-ওষুধ জব্দ বিজিবির ঠাকুরগাঁওয়ে নির্দেশনা অমান্য করে বাড়তি দামে তেল বিক্রি, ক্ষোভ নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন, নিরবচ্ছিন্ন সরবরাহ শুরু তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪-৫ হাজার টাকা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী বেনাপোলে আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা মণিরামপুরে ১৬ জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত ইবিতে ফুটবল ম্যাচ ঘিরে দুই দফা সংঘর্ষ, আহত ১০ এফএও সদর দপ্তরে বাংলাদেশ-ইতালি দ্বিপক্ষীয় বৈঠক চুয়াডাঙ্গা সীমান্তে ২৮ লাখ টাকার মাদক-ওষুধ জব্দ বিজিবির ঠাকুরগাঁওয়ে নির্দেশনা অমান্য করে বাড়তি দামে তেল বিক্রি, ক্ষোভ নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন, নিরবচ্ছিন্ন সরবরাহ শুরু তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪-৫ হাজার টাকা

শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা বাড়িয়ে মাউশির বিজ্ঞপ্তি

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৬:১৬
শেয়ার: mail
শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা বাড়িয়ে মাউশির বিজ্ঞপ্তি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ভাতা আরও ৭ দশমিক ৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ফলে চলতি জুলাই মাস থেকে তারা মূল বেতনের মোট ১৫ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা পাবেন। তবে সর্বনিম্ন ভাতার পরিমাণ ২ হাজার টাকা অপরিবর্তিত থাকবে।

বুধবার (৮ জুলাই) মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ বিভাগের ২০২৫ সালের ২১ অক্টোবরের নির্দেশনা অনুযায়ী ১ নভেম্বর ২০২৫ থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) হারে বাড়ি ভাড়া ভাতা পাচ্ছেন। সেই সুবিধার সঙ্গে ১ জুলাই ২০২৬ থেকে আরও ৭ দশমিক ৫ শতাংশ যোগ হওয়ায় এখন মোট বাড়ি ভাড়া ভাতা দাঁড়িয়েছে মূল বেতনের ১৫ শতাংশ

যেসব শর্ত প্রযোজ্য

মাউশির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে—

ভবিষ্যতে নতুন বেতনস্কেল কার্যকর হলে অতিরিক্ত এই সুবিধা সমন্বয় করা হবে।

সংশ্লিষ্ট এমপিও নীতিমালা ও সরকারি বিধি-বিধান অনুসরণ করে নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরাই এই সুবিধা পাবেন।

বাড়ি ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে কোনো বকেয়া অর্থ প্রদান করা হবে না।

ভাতা প্রদানে সব ধরনের আর্থিক বিধি-বিধান মেনে চলতে হবে।

ভবিষ্যতে কোনো আর্থিক অনিয়ম ধরা পড়লে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।

মাউশি জানিয়েছে, ১ জুলাই ২০২৬ থেকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়ি ভাড়া ভাতা পাওয়ার অধিকারী হবেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৮ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা বাড়িয়ে মাউশির বিজ্ঞপ্তি

বিস্তারিত কমেন্টে