বাংলাদেশ ১০:২৮ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo দখলদারদের আবেদনে থেমে গেল দেলভাষানী খাল উদ্ধার অভিযান, প্রশ্নের মুখে প্রশাসনের কঠোরতা Logo সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানসহ দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার Logo কুবি ডান্স ক্লাবের নেতৃত্বে শান্তা-জয় Logo গুণগত সংবাদ প্রকাশে প্রশিক্ষণের বিকল্প নেই: সোহাগ আরেফিন Logo মাদকসেবী, মাদক বিক্রেতা, সন্ত্রাসী ও চাঁদাবাজদের আমার এলাকায় ঠাঁই হবে না: এমপি সেলিম রেজা হাবিব Logo চাঁদা না দেওয়ায় শিক্ষককে মারধরের অভিযোগ, পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo নোবেল না পাওয়ার আক্ষেপ আবারও ট্রাম্পের Logo এক কারণে নরওয়ের ভয়ে কাঁপছে ব্রাজিল Logo ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করলেন আমির খান Logo ডিজিটাল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রাখতে তথ্য ও সম্প্রচার আইন আধুনিকায়নের উদ্যোগ

কুবি ডান্স ক্লাবের নেতৃত্বে শান্তা-জয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ডান্স ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন গণিত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উম্মে হাবিবা শান্তা এবং সাধারণ সম্পাদক হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জয় রায়।

রোববার (৫ জুলাই) সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব, অধ্যাপক ড. নাহিদা বেগম এবং আহ্বায়ক মো. সামিন বকস সাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহসভাপতি রুমা রাণী দেব ও তন্ময় সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ময়ূরী ত্রিপুরা, সামিয়া নাজ স্বীকৃতি ও বৈশাখী চাকমা, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান ভূঁইয়া, কোষাধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক এবং দপ্তর সম্পাদক শাহানাজ আক্তার।

এ ছাড়া নৃত্য পরিচালক হিসেবে অন্তর রায়, গণমাধ্যম ও প্রকাশনা পরিচালক হিসেবে মো. মাহফুজুর রহমান ও তানভীর আলম অর্প, সম্পাদক হিসেবে জামির উদ্দিন জাসদ, অনুষ্ঠান ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ইমন চক্রবর্তী ও অমি দেব এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক বিষয়ক পরিচালক হিসেবে ইফাত সাবরিন রিনি ও বিথী দাস দায়িত্ব পালন করবেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মালিহা ইসলাম মৌন, অন্তর রাজ, মো. জাকিরুল ইসলাম জাকির এবং আরিফুল ইসলাম সাকিব।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক জয় রায় বলেন, “আমার মূল লক্ষ্য ডান্স ক্লাবকে একটি সক্রিয়, সৃজনশীল ও শৃঙ্খলাবদ্ধ সংগঠন হিসেবে গড়ে তোলা। নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা, আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক বিনিময় এবং মানসম্মত পরিবেশনার মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে চাই। নাচের মাধ্যমে আমরা ঐক্য, সৃজনশীলতা ও সংস্কৃতির বার্তা ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

নবনির্বাচিত সভাপতি উম্মে হাবিবা শান্তা বলেন, “কুবি ডান্স ক্লাব একটি নতুন সংগঠন। নৃত্যপ্রেমী শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে একটি সৃজনশীল প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ক্লাসিক্যাল ও আধুনিক নৃত্যের পাশাপাশি কনটেম্পোরারি, হিপহপ ও লোকনৃত্যসহ বিভিন্ন ধারার নৃত্য শেখার সুযোগ থাকবে। ভবিষ্যতে নিয়মিত কর্মশালা ও ডান্স ফেস্ট আয়োজনের মাধ্যমে ক্লাবটিকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু নাচই শিখবে না, বরং তাদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও দলগত কাজের দক্ষতাও বৃদ্ধি পাবে। এতে মানসিক চাপ কমার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গন আরও সমৃদ্ধ হবে।”

রবিবার, ৫ জুলাই ২০২৬
কুবি ডান্স ক্লাবের নেতৃত্বে শান্তা-জয়
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

দখলদারদের আবেদনে থেমে গেল দেলভাষানী খাল উদ্ধার অভিযান, প্রশ্নের মুখে প্রশাসনের কঠোরতা

কুবি ডান্স ক্লাবের নেতৃত্বে শান্তা-জয়

প্রকাশিত: ০৭:২৬:৫১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬