শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১০:২৯:৩৮

‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৭:২৯
শেয়ার: mail
‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার শ্বাসরুদ্ধকর জয়ের পর উচ্ছ্বাসে ভেসেছেন অসংখ্য সমর্থক। সেই উত্তেজনার ঢেউ ছুঁয়ে গেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবকেও।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার একটি মজার পোস্ট ইতোমধ্যেই ভক্তদের নজর কেড়েছে। নিজের ভেরিফায়েড পেজে তৌসিফ লিখেছেন, “আজকে জানলাম ১৩ মিনিট শ্বাস আটকে রেখেও আমি বেঁচে থাকতে পারি।”

তার এই সংক্ষিপ্ত ও রসিকতাপূর্ণ মন্তব্যেই ফুটে উঠেছে ম্যাচের তীব্র উত্তেজনা। শেষ মুহূর্ত পর্যন্ত চলা টানটান লড়াইয়ে অনেক দর্শকের মতো তিনিও যে রীতিমতো শ্বাসরুদ্ধকর সময় পার করেছেন, সেটিই হাস্যরসের ভঙ্গিতে প্রকাশ করেছেন।

পোস্টটি প্রকাশের পর ভক্তদের মন্তব্যে ভরে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম। অনেকেই নিজেদের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে জানান, আর্জেন্টিনার ম্যাচ দেখতে গিয়ে তাদের অবস্থাও প্রায় একই ছিল।

আবার কেউ কেউ মজা করে মন্তব্য করেন, শক্তিশালী কেপ ভার্দের বিপক্ষেই বিশ্বচ্যাম্পিয়নদের এমন পরিস্থিতি সত্যিই চমকপ্রদ।

প্রসঙ্গত, কেপ ভার্দেকে হারিয়ে বিশ্বকাপের পরবর্তী পর্বে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আর সেই রোমাঞ্চকর জয়কে ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় উঠে এসেছে তৌসিফ মাহবুবের এই ব্যতিক্রমী প্রতিক্রিয়া।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৪ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’

বিস্তারিত কমেন্টে