বাংলাদেশ ০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে যাচ্ছে মালয়েশিয়া Logo ঈদে যাত্রীচাপে রাস্তায় কিছু ফিটনেসবিহীন গাড়ি চলছে: সড়কমন্ত্রী শেখ রবিউল আলম Logo আরাফাতের দিনে কাবার ঠিক ওপরে সূর্য, ৩৩ বছর পর কাবা শরিফে থাকবে না ছায়া Logo ঈদযাত্রায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, যাত্রী হয়রানি ঠেকাতে মোবাইল টিম: ডিএমপি কমিশনার Logo ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি Logo জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় Logo ইসলামী ব্যাংকে আওয়ামী দোসর নিয়োগ, খাল কেটে কুমির আনার শামিল: জামায়াতের সেক্রেটারি Logo ইতালি থেকে রেমিট্যান্স পাঠানোয় আবারও শীর্ষে বাংলাদেশ Logo জামিন পেলেন তারেক রেজা Logo নওগাঁয় কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিসিকের সচেতনতামূলক কার্যক্রম

রাজধানীতে লঞ্চ-বাস টার্মিনাল ও রেলস্টেশনে ১৬ জনের সাজা

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনে পৃথক অভিযান পরিচালনা করে ১৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ মার্চ) সদরঘাট লঞ্চ টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই পৃথক অভিযান পরিচালনা করেন।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে ১০০টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং দুজনকে গ্রেপ্তার করা হয়।

কমলাপুর রেলস্টেশনে অভিযান পরিচালনা করে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের একজনকে তিন মাসের কারাদণ্ড, একজনকে ২০ দিনের ও ছয়জনকে ১৫ দিনের কারাদণ্ড এবং বাকি ছয়জনকে অব্যাহতি দেওয়া হয়।

অন্যদিকে, সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে ৮টি মামলা এবং ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

তালেবুর রহমান আরও জানান, ঢাকা মহানগরীতে চুরি, ছিনতাই, মাদক, ইভটিজিং ও রাস্তায় অবৈধ দখলের মতো অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিতভাবে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে ভুক্তভোগীরা দ্রুত ও স্বল্প সময়ের মধ্যে বিচারিক সেবা পাচ্ছেন।

আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে ডিএমপি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে যাচ্ছে মালয়েশিয়া

রাজধানীতে লঞ্চ-বাস টার্মিনাল ও রেলস্টেশনে ১৬ জনের সাজা

প্রকাশিত: ০৩:৩৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬