বাংলাদেশ ০৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে Logo বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, পেছনে রয়েছে যে কারণ Logo ‘মার্তিনেজের ১০ নোংরা কৌশল,’ ভয় পাচ্ছে ইংল্যান্ড Logo কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান Logo সুন্দরগঞ্জে বন্যা মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo নবীনদের পদচারণায় মুখরিত বেরোবি ক্যাম্পাস Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রা রানী চন্দ আর নেই Logo নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

ইতালি থেকে রেমিট্যান্স পাঠানোয় আবারও শীর্ষে বাংলাদেশ

ইতালি থেকে বৈধ পথে দেশে অর্থ পাঠানোর প্রবণতায় আবারও শীর্ষে অবস্থান নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ২০২৫ সালে ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা প্রায় ১.৭ বিলিয়ন ইউরো দেশে পাঠিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ হাজার ৩০০ কোটি টাকার সমপরিমাণ।

ইতালির কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকা দি ইতালিয়া এবং গবেষণা প্রতিষ্ঠান ফন্ডাজিওনে লেওনে মোয়ারেসা’র যৌথ প্রতিবেদনে উঠে এসেছে, ইতালি থেকে পাঠানো মোট রেমিট্যান্সের প্রায় ১৯ দশমিক ৬ শতাংশই গেছে বাংলাদেশে। এ তালিকায় বাংলাদেশের পর রয়েছে ভারত ও মরক্কো।

মিলানে বাংলাদেশের কনসাল জেনারেল রফিকুল আলম জানিয়েছেন, বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের অর্থ পাঠানোর ধারাবাহিকতা দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে টানা ষষ্ঠবারের মতো ইতালি থেকে সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণকারী দেশের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। ২০১৯ সালে যেখানে এ পরিমাণ ছিল ৬৬২ মিলিয়ন ইউরো, সেখানে ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১.৭ বিলিয়ন ইউরোতে।

গবেষণায় আরও দেখা গেছে, ইতালিতে থাকা একজন বাংলাদেশি প্রবাসী গড়ে প্রতি মাসে প্রায় ৬৫৪ ইউরো দেশে পাঠান, যা অন্যান্য অভিবাসী জনগোষ্ঠীর তুলনায় সর্বোচ্চ। বিশেষজ্ঞদের ধারণা, অনানুষ্ঠানিক চ্যানেলে পাঠানো অর্থ হিসাব করলে মোট রেমিট্যান্সের পরিমাণ আরও অনেক বেশি হতে পারে।

ইতালির লোম্বার্দিয়া অঞ্চল থেকে সবচেয়ে বেশি অর্থ পাঠানো হয়েছে। এরপর রয়েছে লাৎসিও ও এমিলিয়া-রোমানিয়া অঞ্চল। রোম ও মিলান শহর থেকেই এসেছে মোট রেমিট্যান্সের বড় অংশ।

জনপ্রিয় সংবাদ

ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে

ইতালি থেকে রেমিট্যান্স পাঠানোয় আবারও শীর্ষে বাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬