সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২৯ ভাদ্র, ১৪৩৩ | ১ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:২৩:৫২
শিরোনাম
সুনামগঞ্জের যাদুকাটা নদী থেকে সব ধরনের বালু উত্তোলন নিষিদ্ধ ঘোষণা বিজেপি শাসিত সব রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালুর ঘোষণা অমিত শাহের আসিফ মাহমুদ আওয়ামী ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছেন: রাশেদ খান ডেঙ্গু প্রতিরোধে সবার সচেতনতা জরুরি: স্থানীয় সরকার মন্ত্রী জ্বালানি নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: মাহদী আমিন নওগাঁয় অবৈধ ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা জেলা প্রশাসনের হরমুজ প্রণালী নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক স্থগিত করল ওমান ও ইরান রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ ইন্দোনেশিয়ায় উত্তাল সমুদ্রে ফেরিডুবি: ৬ জনের মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও কমল স্বর্ণের দর সুনামগঞ্জের যাদুকাটা নদী থেকে সব ধরনের বালু উত্তোলন নিষিদ্ধ ঘোষণা বিজেপি শাসিত সব রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালুর ঘোষণা অমিত শাহের আসিফ মাহমুদ আওয়ামী ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছেন: রাশেদ খান ডেঙ্গু প্রতিরোধে সবার সচেতনতা জরুরি: স্থানীয় সরকার মন্ত্রী জ্বালানি নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: মাহদী আমিন নওগাঁয় অবৈধ ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা জেলা প্রশাসনের হরমুজ প্রণালী নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক স্থগিত করল ওমান ও ইরান রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ ইন্দোনেশিয়ায় উত্তাল সমুদ্রে ফেরিডুবি: ৬ জনের মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও কমল স্বর্ণের দর

গ্রামীণ মেলার নামে অশ্লীল নাচ, ইউএনওর অভিযানে পালালেন আয়োজকরা

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৬:২২
শেয়ার: mail
গ্রামীণ মেলার নামে অশ্লীল নাচ, ইউএনওর অভিযানে পালালেন আয়োজকরা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নওগাঁর ধামইরহাট উপজেলার শাকই-শংকরপুর এলাকায় অনুষ্ঠিত ঐতিহ্যবাহী মাদারের মেলায় গ্রামীণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে অশালীন নৃত্য পরিবেশনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানের খবর পেয়ে অনুষ্ঠান বন্ধ করে ঘটনাস্থল থেকে সরে যান আয়োজকরা। পরে পুরো নৃত্যানুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত চক্রবর্তী-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবছরের মতো এবারও শাকই-শংকরপুর এলাকায় মাদারের মেলা উপলক্ষে বিভিন্ন আয়োজন করা হয়। তবে গভীর রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে উচ্চ শব্দে গান বাজিয়ে অশালীন নৃত্য পরিবেশনের অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে উপজেলা প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে আয়োজক ও সংশ্লিষ্টরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ফলে অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, ঐতিহ্যবাহী গ্রামীণ মেলার নামে এ ধরনের পরিবেশনা এলাকার সামাজিক পরিবেশ ও সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। বিশেষ করে নারী, শিশু ও পরিবার-পরিজন নিয়ে মেলায় আসা দর্শনার্থীরা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, “গ্রামীণ মেলার নামে এমন অশালীন নাচ কখনোই কাম্য নয়। প্রশাসন সময়মতো ব্যবস্থা নেওয়ায় আমরা স্বস্তি পেয়েছি।”

আরেক বাসিন্দা বলেন, “এ ধরনের অনুষ্ঠান বন্ধ হওয়া উচিত। এতে পরিবার নিয়ে মেলায় যাওয়ার পরিবেশ নষ্ট হচ্ছিল। ভবিষ্যতেও প্রশাসন যেন এ বিষয়ে কঠোর অবস্থান বজায় রাখে।”

অন্য এক স্থানীয় বাসিন্দা বলেন, “অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে এসে ব্যবস্থা নিয়েছেন। এমন উদ্যোগে সাধারণ মানুষের প্রশাসনের প্রতি আস্থা আরও বাড়ে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত চক্রবর্তী বলেন, “গ্রামীণ মেলা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। কিন্তু সেই মেলার নামে কোনো ধরনের অশালীন, অসামাজিক বা জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ ধরনের অভিযোগ পেলেই উপজেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে। সামাজিক মূল্যবোধ, জনশৃঙ্খলা ও সুস্থ সাংস্কৃতিক পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

গ্রামীণ মেলার নামে অশ্লীল নাচ, ইউএনওর অভিযানে পালালেন আয়োজকরা

বিস্তারিত কমেন্টে