সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২৯ ভাদ্র, ১৪৩৩ | ১ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:১৬:১৩
শিরোনাম
সুনামগঞ্জের যাদুকাটা নদী থেকে সব ধরনের বালু উত্তোলন নিষিদ্ধ ঘোষণা বিজেপি শাসিত সব রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালুর ঘোষণা অমিত শাহের আসিফ মাহমুদ আওয়ামী ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছেন: রাশেদ খান ডেঙ্গু প্রতিরোধে সবার সচেতনতা জরুরি: স্থানীয় সরকার মন্ত্রী জ্বালানি নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: মাহদী আমিন নওগাঁয় অবৈধ ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা জেলা প্রশাসনের হরমুজ প্রণালী নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক স্থগিত করল ওমান ও ইরান রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ ইন্দোনেশিয়ায় উত্তাল সমুদ্রে ফেরিডুবি: ৬ জনের মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও কমল স্বর্ণের দর সুনামগঞ্জের যাদুকাটা নদী থেকে সব ধরনের বালু উত্তোলন নিষিদ্ধ ঘোষণা বিজেপি শাসিত সব রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালুর ঘোষণা অমিত শাহের আসিফ মাহমুদ আওয়ামী ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছেন: রাশেদ খান ডেঙ্গু প্রতিরোধে সবার সচেতনতা জরুরি: স্থানীয় সরকার মন্ত্রী জ্বালানি নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: মাহদী আমিন নওগাঁয় অবৈধ ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা জেলা প্রশাসনের হরমুজ প্রণালী নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক স্থগিত করল ওমান ও ইরান রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ ইন্দোনেশিয়ায় উত্তাল সমুদ্রে ফেরিডুবি: ৬ জনের মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও কমল স্বর্ণের দর

জ্বালানি নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: মাহদী আমিন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৪
শেয়ার: mail
জ্বালানি নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: মাহদী আমিন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশের জ্বালানি খাতকে টেকসই করতে সরকারের সুনির্দিষ্ট ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের প্রেক্ষাপট তুলে ধরে মাহদী আমিন বলেন, বৈঠকে দেশের বিভিন্ন খাতের ২১ জন শীর্ষ ব্যবসায়ী নেতা উপস্থিত ছিলেন। এ সময় শিল্প-কারখানা ও জাতীয় পর্যায়ে বিদ্যুৎ, গ্যাস ও খনিজ সম্পদের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বিদ্যুৎ খাতের আধুনিকায়ন সম্পর্কে তিনি জানান, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ও টেকসই রাখতে একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ক্ষেত্রে পরিবেশবান্ধব সৌরশক্তিকে (সোলার এনার্জি) বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

জ্বালানি আমদানির সক্ষমতা বৃদ্ধি প্রসঙ্গে তিনি আরও জানান, সাগরে ভাসমান টার্মিনালের (এফএসআরইউ) পাশাপাশি সরকার এখন দীর্ঘমেয়াদি স্থলভিত্তিক টার্মিনাল (ল্যান্ডবেসড টার্মিনাল) নির্মাণের সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিচ্ছে।

মাহদী আমিন বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে তৈরি হওয়া পুঞ্জীভূত সমস্যাগুলো একদিনে সমাধান করা সম্ভব নয়। তবে প্রতিটি সংকটই কাটিয়ে ওঠার পাশাপাশি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং সরকার সেই লক্ষ্যেই কার্যকর পদক্ষেপ নিচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

জ্বালানি নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: মাহদী আমিন

বিস্তারিত কমেন্টে