বাংলাদেশ ০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ইয়াবাসহ আটক যুবককে রাতেই ছেড়ে দেওয়ার অভিযোগ, ২০ হাজার টাকায় ম্যানেজের দাবি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় চার পিস ইয়াবাসহ আটক এক যুবককে একই রাতে থানা থেকে ছেড়ে দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অর্থের বিনিময়ে তাকে মুক্তি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ জুন রাতে অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম দাসপাড়া এলাকা থেকে কাশতলী ইউনিয়নের বাসিন্দা প্রায় ২৫ বছর বয়সী মো. উজ্জ্বলকে চার পিস ইয়াবাসহ আটক করে অষ্টগ্রাম থানা পুলিশ।

স্থানীয় একাধিক ব্যক্তির অভিযোগ, প্রায় ২০ হাজার টাকার বিনিময়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে ম্যানেজ করে ওই যুবককে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, কোনো টাকার বিনিময়ে নয়, বরং মুচলেকা নিয়ে সংশোধনের সুযোগ হিসেবে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে অর্থ লেনদেনের অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট এসআই আনিসের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয়দের দাবি, মো. উজ্জ্বল শুধু ইয়াবা সেবনকারী নন, তিনি ইয়াবা ব্যবসার সঙ্গেও জড়িত। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি এ ঘটনায় কোনো মামলার তথ্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। অভিযোগের সত্যতা ও ঘটনার বিস্তারিত অনুসন্ধানে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

ইয়াবাসহ আটক যুবককে রাতেই ছেড়ে দেওয়ার অভিযোগ, ২০ হাজার টাকায় ম্যানেজের দাবি

প্রকাশিত: ১২:৪৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬