বাংলাদেশ ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

বেরোবির একাডেমিক ভবনে এসির তার চুরির অভিযোগে আটক ১

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) একাডেমিক ভবন থেকে এসির তার চুরির অভিযোগে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে দায়িত্বরত নিরাপত্তাকর্মী ও আনসার সদস্যরা তাকে আটক করেন। পরে তাকে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

আটক আনোয়ার হোসেন রংপুর নগরীর শাপলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, একাডেমিক ভবন থেকে এসির তার নেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আগের দিনও একই স্থান থেকে তার নেওয়ার কথা স্বীকার করেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এছাড়া তিনি দাবি করেছেন, আগের দিন নেওয়া তার নগরীর খামার মোড় এলাকার একটি দোকানে বিক্রি করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, “চুরির ঘটনার পর আমরা ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছি। সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। আজ একজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তিনি আগের দিনের চুরির কথাও স্বীকার করেছেন। তিনি যে দোকানে তার বিক্রির কথা বলেছেন, সেখানে গিয়ে বিষয়টি যাচাই করা হবে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হবে।”

তিনি আরও বলেন, “ঘটনার সত্যতা যাচাই শেষে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শুক্রবার, ২৬ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

বেরোবির একাডেমিক ভবনে এসির তার চুরির অভিযোগে আটক ১

প্রকাশিত: ১১:৫৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬