সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:১৭:৩১

ইসরাইলের ৩ ট্যাংক ধ্বংস করল হিজবুল্লাহ

কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৫:৪২
শেয়ার: mail
ইসরাইলের ৩ ট্যাংক ধ্বংস করল হিজবুল্লাহ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি স্বাক্ষরের মাত্র একদিন পরও দক্ষিণ লেবাননে থামেনি সংঘর্ষ। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তাদের যোদ্ধারা ইসরাইলের তিনটি মেরকাভা ট্যাংক ধ্বংস করেছে এবং সীমান্তবর্তী এলাকায় এখনও লড়াই চলছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর যোদ্ধারা নাবাতিয়েহ শহরের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড় এলাকায় অগ্রসরমান ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। গোষ্ঠীটির দাবি, হামলায় তিনটি ট্যাংক আগুনে পুড়ে যায়।

এর আগে লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, দক্ষিণাঞ্চলে ইসরাইলি ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) তথ্য অনুযায়ী, কাফার তিবনিত এলাকায় একটি গাড়িতে হামলায় দুজন এবং পার্শ্ববর্তী জেবদিন গ্রামে আরেকটি ড্রোন হামলায় একজন নিহত হন।

হিজবুল্লাহ জানিয়েছে, আলি আল-তাহের পাহাড় সংলগ্ন এলাকায় উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ এখনও অব্যাহত রয়েছে। এর আগেও তারা নাবাতিয়েহর কাছে আরনুন শহর থেকে কাফার তিবনিতের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করা ইসরাইলি সেনাদের বিরুদ্ধে অভিযান চালানোর দাবি করেছিল।

অন্যদিকে, ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে এক অভিযানে তাদের একজন সেনা নিহত হয়েছেন এবং আরও সাতজন আহত হয়েছেন।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অংশ হিসেবে গত মার্চে হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পায়। এরপর থেকে সীমান্তবর্তী দক্ষিণ লেবাননে নিয়মিত হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে।

এদিকে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, লেবাননে মোতায়েন শান্তিরক্ষী বাহিনীও সাম্প্রতিক গোলাগুলির ঘটনা পর্যবেক্ষণ করেছে। ফলে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সত্ত্বেও অঞ্চলটিতে স্থিতিশীলতা ফিরে আসার সম্ভাবনা এখনও অনিশ্চিত রয়ে গেছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৯ জুন ২০২৬ | Globe kalprakash.com

ইসরাইলের ৩ ট্যাংক ধ্বংস করল হিজবুল্লাহ

বিস্তারিত কমেন্টে