বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ | ২৬ কার্তিক, ১৪৩৩ | ৩০ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:৩৬:১৪
শিরোনাম
● নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে ছাত্রদলের অবস্থান ও বিক্ষোভ মিছিল ● পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা স্লোগান দিয়ে আগুন দেওয়ার অভিযোগ ● কপ-৩১ জলবায়ু সম্মেলনের সংবাদ সংগ্রহে তুরস্কে তেকসাসের জ্যেষ্ঠ উপদেষ্টা রাজু আহমেদ ● জীবননগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, যুবকের মৃত্যু ● কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে কুবিতে ছাত্রশক্তির বিক্ষোভ মিছিল ● সাক্ষাৎকার নিতে গিয়ে দুই সাংবাদিকের সঙ্গে ওসির অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, জিডির হুমকি ● কাউখালীতে ছাত্রী ও সহকর্মীকে কুপ্রস্তাবের অভিযোগ, দুই শিক্ষক সাময়িক বরখাস্ত ● একটি পরীক্ষায় ব্যর্থতা জীবনের ব্যর্থতা নয়, শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর আহ্বান বেরোবি উপাচার্যের ● রাঙ্গুনিয়ায় টানা তিন বছর শ্রেষ্ঠ সমবায় সমিতি, ব্যবস্থাপনা কমিটিকে ফুলেল সংবর্ধনা ● এম এন লারমার মৃত্যুবার্ষিকীতে রাবিতে স্মরণসভা ও প্রদীপ প্রজ্বলন ● নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে ছাত্রদলের অবস্থান ও বিক্ষোভ মিছিল ● পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা স্লোগান দিয়ে আগুন দেওয়ার অভিযোগ ● কপ-৩১ জলবায়ু সম্মেলনের সংবাদ সংগ্রহে তুরস্কে তেকসাসের জ্যেষ্ঠ উপদেষ্টা রাজু আহমেদ ● জীবননগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, যুবকের মৃত্যু ● কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে কুবিতে ছাত্রশক্তির বিক্ষোভ মিছিল ● সাক্ষাৎকার নিতে গিয়ে দুই সাংবাদিকের সঙ্গে ওসির অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, জিডির হুমকি ● কাউখালীতে ছাত্রী ও সহকর্মীকে কুপ্রস্তাবের অভিযোগ, দুই শিক্ষক সাময়িক বরখাস্ত ● একটি পরীক্ষায় ব্যর্থতা জীবনের ব্যর্থতা নয়, শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর আহ্বান বেরোবি উপাচার্যের ● রাঙ্গুনিয়ায় টানা তিন বছর শ্রেষ্ঠ সমবায় সমিতি, ব্যবস্থাপনা কমিটিকে ফুলেল সংবর্ধনা ● এম এন লারমার মৃত্যুবার্ষিকীতে রাবিতে স্মরণসভা ও প্রদীপ প্রজ্বলন

ধুলাবালি ও বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, জরিমানা ৫ হাজার টাকা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৭:২৪
শেয়ার: mail
ধুলাবালি ও বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, জরিমানা ৫ হাজার টাকা

নওগাঁ সদর উপজেলার চকএনায়েত (সেবাশ্রম রোড) এলাকায় বায়ুদূষণ রোধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। নির্মাণসামগ্রী খোলা অবস্থায় সড়কে ফেলে রাখার দায়ে একটি নির্মাণাধীন ভবনের কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৩টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সুজনুর ইসলাম সুজনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, ভবন নির্মাণকাজে ব্যবহৃত পাথর ও বালি সড়কে ছড়িয়ে রাখা হয়েছিল এবং সেগুলো ঢেকে রাখা হয়নি। ফলে বাতাসে ধুলাবালি ছড়িয়ে জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ঝুঁকি তৈরি হচ্ছিল।

অভিযানকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরিমানার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে আশপাশের নির্মাণাধীন ভবনের মালিকদেরও সতর্ক করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এ সময় ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, সুস্থ পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ | Globe kalprakash.com

ধুলাবালি ও বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, জরিমানা ৫ হাজার টাকা

বিস্তারিত কমেন্টে