বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৫ জমাদিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:০১:২৮
শিরোনাম
● শ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রী ● চ্যাটজিপিটির চ্যাট ও ওয়ার্ক ব্যবহারের সীমা এক করছে ওপেনএআই ● বিসমিল্লাহর পরিবর্তে ৭৮৬ লেখা কি ইসলামে বৈধ? ● এআই খাতে নতুন সম্ভাবনা, ভারতের মেধা ও সিঙ্গাপুরের পুঁজির মেলবন্ধন ● ১২ মাসের কারাদণ্ড রাহিম স্টার্লিংয়ের ● প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতা দেখানোর আহ্বান প্রধানমন্ত্রীর ● রুহিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, চালক আটক ● ফকিরহাটে মিল্ক ভিটা চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, ডিবির হাতে গ্রেফতার ৩ ● শিবচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ● ছয় বছরেও ফেরেনি মোটরসাইকেল, এবার দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ চিতলমারীর ব্যবসায়ীর সংবাদ সম্মেলন ● শ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রী ● চ্যাটজিপিটির চ্যাট ও ওয়ার্ক ব্যবহারের সীমা এক করছে ওপেনএআই ● বিসমিল্লাহর পরিবর্তে ৭৮৬ লেখা কি ইসলামে বৈধ? ● এআই খাতে নতুন সম্ভাবনা, ভারতের মেধা ও সিঙ্গাপুরের পুঁজির মেলবন্ধন ● ১২ মাসের কারাদণ্ড রাহিম স্টার্লিংয়ের ● প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতা দেখানোর আহ্বান প্রধানমন্ত্রীর ● রুহিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, চালক আটক ● ফকিরহাটে মিল্ক ভিটা চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, ডিবির হাতে গ্রেফতার ৩ ● শিবচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ● ছয় বছরেও ফেরেনি মোটরসাইকেল, এবার দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ চিতলমারীর ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

নিজেদের বিশ্বকাপ শুরুর আগেই আর্জেন্টিনা ক্যাম্প ছাড়লেন ফুটবলার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৪ জুন, ২০২৬, ৭:৩৪
শেয়ার: mail
নিজেদের বিশ্বকাপ শুরুর আগেই আর্জেন্টিনা ক্যাম্প ছাড়লেন ফুটবলার

২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আর মাত্র তিন দিন বাকি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে থাকা আর্জেন্টিনা জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প ছেড়েছেন ডিফেন্ডার নিকোলাস কাপালদো। বিষয়টি জানিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্ট।

জার্মান ক্লাব হামবুর্গের এই ডিফেন্ডার বিশ্বকাপের ২৬ সদস্যের চূড়ান্ত দলে জায়গা পাননি। তাকে মূলত বিশ্বকাপ-পূর্ব প্রস্তুতি ক্যাম্প এবং হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছিলেন কোচ লিওনেল স্কালোনি।

চোটের কারণে ডান প্রান্তের দুই ডিফেন্ডার নাহুয়েল মোলিনা ও গনসালো মনতিয়েলের পরিস্থিতি অনিশ্চিত হয়ে উঠলে কাপালদোর জন্য সুযোগের সম্ভাবনা তৈরি হয়। তবে দুজনই দ্রুত সেরে ওঠায় শেষ পর্যন্ত চূড়ান্ত দলে জায়গা হয়নি তার।

স্কালোনি এই ক্যাম্পে মূল দলে সুযোগ না পাওয়া সাতজন অতিরিক্ত খেলোয়াড়কে নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। তাদের উদ্দেশ্য ছিল জাতীয় দলের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া এবং পর্যবেক্ষণের সুযোগ দেওয়া।

হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে কাপালদো মাত্র আট মিনিট মাঠে নামেন। তবে আইসল্যান্ডের বিপক্ষে তিনি আর খেলার সুযোগ পাননি।

দলের অন্যান্য অতিরিক্ত খেলোয়াড়দের মধ্যে ছিলেন রিভার প্লেটের গোলরক্ষক সান্তিয়াগো বেলত্রান ও হোয়াকিন ফ্রেইতাস, বোকা জুনিয়র্সের তরুণ ফুটবলার তোমাস আরান্দা, রোসারিও সেন্ট্রালের ইগনাসিও ওভান্দো, পালমেইরাসের আগুস্তিন গিয়াই এবং ভেলেজ সার্সফিল্ডের ১৬ বছর বয়সী লেফট ব্যাক সিমোন এসকোবার। তাদের মধ্যে এসকোবার ছাড়া সবাই ইতোমধ্যে জাতীয় দলে অভিষেকের অভিজ্ঞতা অর্জন করেছেন।

বাকি অতিরিক্ত সদস্যরা এখনও কানসাস সিটিতে অবস্থান করছেন এবং শনিবারের অনুশীলনেও অংশ নিয়েছেন। তবে বুধবারের মধ্যে তাদের নিজ নিজ ক্লাবে ফিরে যাওয়ার কথা রয়েছে। নিকোলাস তাগলিয়াফিকোর চোট পরিস্থিতির কারণে এসকোবার কিছু সময় দলের সঙ্গে থাকতে পারেন বলে জানা গেছে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৪ জুন ২০২৬ | Globe kalprakash.com

নিজেদের বিশ্বকাপ শুরুর আগেই আর্জেন্টিনা ক্যাম্প ছাড়লেন ফুটবলার

বিস্তারিত কমেন্টে