বাংলাদেশ ০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনামঃ
Logo ছাড়পত্র পেল প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স চুক্তি Logo চট্টগ্রামে পৌঁছেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান Logo মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী: ‘বাড়ি বাড়ি স্বাস্থ্যসেবা পৌঁছাতে সরকারের নতুন পাইলট প্রকল্প’ Logo জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হবে প্রস্তাবিত বাজেট: গোলাম পরওয়ার Logo নাঈমকে হেনস্তা: লিটন-মিরাজ-শান্ত-মুশফিকদের ক্ষোভ Logo ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত Logo স্বামীকে নিয়ে ট্রলের জবাব দিলেন অভিনেত্রী মিলি Logo পার্লামেন্ট থেকে সচিবালয়—সব জায়গায় হুতুমপেঁচা বসেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo হয়রানি কমাতে ডিজিটাল কর ব্যবস্থা প্রয়োজন Logo মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত

মীনা বাজারে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৩০ জুন পর্যন্ত

  • জব ডেস্ক
  • প্রকাশিত: ০৪:৫৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • 25

দেশের অন্যতম সুপারশপ চেইন মীনা বাজার জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কর্পোরেট সেলস/বিটুবি (B2B) সেলস বিভাগে কী অ্যাকাউন্ট ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে।

গত ১১ জুন থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি নতুন B2B ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব উন্নয়নে কাজ করার দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ থেকে ৭ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

পদটি পূর্ণকালীন (ফুলটাইম) এবং কর্মস্থল হবে ঢাকার ধানমন্ডিতে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া নির্বাচিত প্রার্থীরা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সপ্তাহে দুই দিন ছুটি, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, বার্ষিক ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, ছুটির নগদায়নসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণের শেষ সময় ৩০ জুন ২০২৬। বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
মীনা বাজারে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৩০ জুন পর্যন্ত
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ছাড়পত্র পেল প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স চুক্তি

মীনা বাজারে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৩০ জুন পর্যন্ত

প্রকাশিত: ০৪:৫৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬