বাংলাদেশ ০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. ছবিরুল ইসলাম হাওলাদার Logo মা ও শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশের হেফাজতে Logo পাবনায় মাদক সেবনের দায়ে এক যুবকের ২ মাসের কারাদণ্ড Logo দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বিএনপি নেতা Logo অযৌক্তিক ফি বৃদ্ধি বন্ধের দাবিতে তেজগাঁও কলেজ ছাত্র ইউনিয়নের প্রতিবাদ Logo বাজারে তীব্র যানজট, দুর্ভোগে সাধারণ মানুষ Logo মাদকবিরোধী অভিযানে সাফল্য: ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার Logo কাপ্তাই হ্রদে নৌভ্রমণের সময় চবি শিক্ষার্থীর মৃত্যু Logo জাবির সমাজবিজ্ঞান অনুষদের নতুন ডিন শরিফুল হুদা

৬ পরিবারের চলাচলের পথে বাধা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের উড়িয়াইন গ্রামের বদলা বাড়ির ছয়টি পরিবার দীর্ঘদিন ধরে চলাচলের রাস্তার অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, পুকুরপাড় দিয়ে চলাচলের একমাত্র রাস্তাটি প্রতিবেশী একটি পক্ষ বিভিন্ন সময় গাছপালা ও অন্যান্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে বন্ধ করে রাখছে। ফলে তাদের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উড়িয়াইন গ্রামের বদলা বাড়ির কয়েকটি পরিবার মোবারক মিয়ার বাড়ি থেকে পুকুরপাড় পর্যন্ত প্রায় ১০০ ফুট দীর্ঘ একটি রাস্তা ব্যবহার করে আসছিল। তবে একই গ্রামের কালাই মিয়া, মাছুম মিয়াসহ তাদের স্বজনরা ওই পথের বিভিন্ন স্থানে গাছপালা ও অন্যান্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে যানবাহন চলাচলে বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা জানান, রাস্তা না থাকায় জরুরি রোগী, গর্ভবতী নারী কিংবা অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে নেওয়া অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। কোনো অ্যাম্বুলেন্স বা যানবাহন তাদের বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারে না। ফলে তারা মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেন।

তাদের ভাষ্য, রাস্তা নিয়ে অতীতেও একাধিকবার স্থানীয়ভাবে সালিশ-বিচার অনুষ্ঠিত হয়েছে। এসব সালিশে রাস্তা ব্যবহারের পক্ষে সিদ্ধান্ত দেওয়া হলেও অভিযুক্ত পক্ষ তা মেনে নেয়নি।

স্থানীয়দের দাবি, ২০১৬ সালে অনুষ্ঠিত একটি সালিশে বর্তমান সংসদ সদস্য এম এ হান্নানের চাপরতলা এলাকার প্রতিনিধি সৈয়দ সোহেল আবদালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেখানেও রাস্তা ব্যবহারের পক্ষে মতামত দেওয়া হয়েছিল বলে তারা জানান।

ভুক্তভোগীরা আরও দাবি করেন, সংশ্লিষ্ট পুকুরটি একাধিক পরিবারের যৌথ মালিকানাধীন (এজমালি) সম্পত্তি। তাদেরও ওই পুকুরে অংশীদারত্ব রয়েছে। তাই পুকুরপাড় ব্যবহার করে চলাচল করা তাদের আইনগত ও ন্যায্য অধিকার বলে তারা মনে করেন।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবারগুলো স্থানীয় সরকার, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান করে মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করা হোক।

kalprakash.com/SAS

মঙ্গলবার, ৯ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার

৬ পরিবারের চলাচলের পথে বাধা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

প্রকাশিত: ১২:৩০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬