মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:৫৪:৩৪
শিরোনাম
তেহরানের আকাশে রহস্যময় আলো, ‘ব্ল্যাক মান্টা’ নিয়ে জল্পনা স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করল মেক্সিকো পুলিশের ৩১ কর্মকর্তাকে রদবদল করল সরকার রাজশাহী-পাবনায় বাসচাপায় প্রাণ গেল দুই যুবকের শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলতে চায় ইরান পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বেরিয়ে আসবে রহস্য: রাশেদ খাঁন পি৪এম সম্মেলনে যোগ দিচ্ছেন জয়শঙ্কর, বাড়ছে আগ্রহ আগে সমালোচনা, এখন প্রশংসা—মামদানিকে নিয়ে বদলে গেলেন ট্রাম্প জাকার্তায় দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম তেহরানের আকাশে রহস্যময় আলো, ‘ব্ল্যাক মান্টা’ নিয়ে জল্পনা স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করল মেক্সিকো পুলিশের ৩১ কর্মকর্তাকে রদবদল করল সরকার রাজশাহী-পাবনায় বাসচাপায় প্রাণ গেল দুই যুবকের শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলতে চায় ইরান পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বেরিয়ে আসবে রহস্য: রাশেদ খাঁন পি৪এম সম্মেলনে যোগ দিচ্ছেন জয়শঙ্কর, বাড়ছে আগ্রহ আগে সমালোচনা, এখন প্রশংসা—মামদানিকে নিয়ে বদলে গেলেন ট্রাম্প জাকার্তায় দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

দীর্ঘ ছুটির চেয়ে দুই মাস পরপর ছোট বিরতিই বেশি কার্যকর বলছে গবেষণা

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ২:১৫
শেয়ার: mail
দীর্ঘ ছুটির চেয়ে দুই মাস পরপর ছোট বিরতিই বেশি কার্যকর বলছে গবেষণা

2154123

কর্মব্যস্ত জীবনে মানসিক চাপ, ক্লান্তি ও অবসাদ যেন নিত্যদিনের সঙ্গী। এসব থেকে মুক্তি পেতে অনেকেই বছরের শেষে দীর্ঘ ছুটির পরিকল্পনা করেন। তবে নতুন এক গবেষণা বলছে, একবারে দীর্ঘ ছুটি নেওয়ার চেয়ে নির্দিষ্ট বিরতিতে ছোট ছোট ছুটি নেওয়াই মানসিক ও শারীরিক সুস্থতার জন্য বেশি উপকারী।

যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন’-এ প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, প্রতি দুই মাস অন্তর স্বল্প সময়ের জন্য ছুটি বা বিরতি নেওয়া কর্মজীবীদের মানসিক সতেজতা, উৎপাদনশীলতা এবং সামগ্রিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গবেষকদের মতে, দীর্ঘ বার্ষিক ছুটি সাময়িকভাবে মানসিক প্রশান্তি এনে দিলেও এর ইতিবাচক প্রভাব খুব বেশি দিন স্থায়ী হয় না। কাজে ফেরার কয়েক সপ্তাহের মধ্যেই ছুটির প্রভাব কমে যায় এবং কর্মক্ষেত্রের চাপ আবারও ফিরে আসে।

অন্যদিকে, দুই মাস পরপর সংক্ষিপ্ত বিরতি নেওয়ার অভ্যাস কর্মীদের মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। এতে মস্তিষ্ক বিশ্রাম পাওয়ার সুযোগ পায় এবং নতুন উদ্যমে কাজে ফেরার শক্তি অর্জন করে।

মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিয়মিত বিরতি কাজ ও বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সহায়ক। যারা নির্দিষ্ট সময় পরপর বিশ্রাম নেন, তাদের কাজের মান, মনোযোগ এবং পারফরম্যান্স তুলনামূলকভাবে ভালো থাকে।

বিশেষজ্ঞরা আরও পরামর্শ দিয়েছেন, একবারে পুরো বার্ষিক ছুটি ব্যয় না করে বছরের বিভিন্ন সময়ে ছুটি ভাগ করে নেওয়া উচিত। এমনভাবে পরিকল্পনা করা যেতে পারে, যাতে প্রতি দুই মাস অন্তর অন্তত কয়েক দিনের জন্য কর্মব্যস্ততা থেকে দূরে থাকা সম্ভব হয়।

তাদের মতে, দীর্ঘমেয়াদে সুস্থ ও উৎপাদনশীল থাকতে হলে শুধু কাজ নয়, বিশ্রামকেও সমান গুরুত্ব দিতে হবে। তাই ছুটির পরিকল্পনায় বড় সফরের পাশাপাশি নিয়মিত ছোট বিরতিকেও গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা।

ট্যাগসমূহ: ছুটি বিরতি

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৮ জুন ২০২৬ | Globe kalprakash.com

দীর্ঘ ছুটির চেয়ে দুই মাস পরপর ছোট বিরতিই বেশি কার্যকর বলছে গবেষণা

বিস্তারিত কমেন্টে