বাংলাদেশ ১২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
শিরোনামঃ
Logo দেহুন্দা ইউনিয়ন কমপ্লেক্স স্থাপন নিয়ে বিরোধ, এমপির হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর Logo আইসিএপিপি প্রতিনিধিদলের সঙ্গে এনসিপির বৈঠক, গুরুত্ব পেল যুব নেতৃত্ব Logo ওয়ান ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন শেষ ১৫ জুন Logo ‘মা পাশে থাকলে এমন হতো না’, শুটিং সেটের অভিজ্ঞতা নিয়ে ক্ষোভ জাহ্নবী কাপুরের Logo ৮ জেলার এইচএসসি শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা, ৮ জুনের মধ্যে বোর্ডে যোগাযোগের আহ্বান Logo আদালতের রায় মেনে নিয়েছে আসামি সোহেলের পরিবার Logo গ্রুপ পর্ব থেকে ফাইনাল: যেমন হতে পারে আর্জেন্টিনার রোডম্যাপ Logo রাণীশংকৈলে এডিবি প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ Logo উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ইস্যুতে কিমের বোনের কড়া বার্তা Logo কুবি রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা

রাণীশংকৈলে এডিবি প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর এলাকায় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) অর্থায়নে বাস্তবায়নাধীন প্রায় ২৩ লাখ টাকার সড়ক উন্নয়ন প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, প্রকল্পের নির্ধারিত নকশা (স্টিমেট) অনুসরণ না করা এবং তড়িঘড়ি করে কাজ শেষ দেখিয়ে বিল উত্তোলনের চেষ্টা করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, পৌরসভার অভ্যন্তরে ১২০ মিটার এবং রাণীশংকৈল থানা চত্বরে ২৩২ মিটার সড়কে সম্প্রতি কার্পেটিং করা হয়েছে। তবে কাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই সড়কের বিভিন্ন স্থানে পাথর উঠে যেতে শুরু করেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই কাজের মান নিয়ে প্রশ্ন ছিল। তাঁদের দাবি, নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার বলেন, “উপজেলা অভ্যন্তরের সড়ক নির্মাণকাজে নির্ধারিত পরিমাণ বিটুমিন ব্যবহার করা হয়নি। রোলার কম্প্যাকশনও সঠিকভাবে করা হয়নি। ফলে কার্পেটিংয়ের পরপরই পাথর উঠে যাচ্ছে। থানা চত্বরে সিলকোট দেওয়ার কথা থাকলেও সেখানে সাধারণ কার্পেটিং করা হয়েছে। স্টিমেট অনুযায়ী ১০ ও ৬ মিলিমিটার পাথর ব্যবহারের কথা থাকলেও ১৬ মিলিমিটার পাথর ব্যবহার করা হয়েছে, যা স্পষ্ট অনিয়ম। এ ধরনের নিম্নমানের কাজ আমি আগে কোথাও দেখিনি।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রকল্পের সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি মেসার্স আব্দুল কাদের বলেন, “কাজটি আমি ও অন্য কয়েকজন ঠিকাদার অংশীদারত্বের ভিত্তিতে করেছি। আমরা নিয়ম মেনেই কাজ করার চেষ্টা করেছি। কোথাও কোনো সমস্যা থাকলে তা দ্রুত সমাধান করে দেওয়া হবে।”

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, “আগে রাস্তার অবস্থা ভালো ছিল, এখন আরও খারাপ হয়েছে। থানার ভেতরের কাজটি সঠিকভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট প্রকৌশলীকে বলা হয়েছে।”

রাণীশংকৈল পৌরসভার প্রকৌশলী জাবেদ আলী বলেন, “অনিয়মের অভিযোগ পেয়েছি। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

রাণীশংকৈল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম বলেন, “যেসব স্থানে কাজের মান নিয়ে অভিযোগ উঠেছে, সেগুলো খতিয়ে দেখা হবে। কাজ নির্ধারিত মান অনুযায়ী সম্পন্ন হয়েছে কি না, তা যাচাই করা হবে। কাজ সন্তোষজনক না হলে ঠিকাদারকে বিল দেওয়া হবে না।”

kalprakash.com/SAS

রবিবার, ৭ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

দেহুন্দা ইউনিয়ন কমপ্লেক্স স্থাপন নিয়ে বিরোধ, এমপির হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

রাণীশংকৈলে এডিবি প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ

প্রকাশিত: ০৮:০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬