বাংলাদেশ ০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬
শিরোনামঃ
Logo দেহুন্দা ইউনিয়ন কমপ্লেক্স স্থাপন নিয়ে বিরোধ, এমপির হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর Logo আইসিএপিপি প্রতিনিধিদলের সঙ্গে এনসিপির বৈঠক, গুরুত্ব পেল যুব নেতৃত্ব Logo ওয়ান ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন শেষ ১৫ জুন Logo ‘মা পাশে থাকলে এমন হতো না’, শুটিং সেটের অভিজ্ঞতা নিয়ে ক্ষোভ জাহ্নবী কাপুরের Logo ৮ জেলার এইচএসসি শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা, ৮ জুনের মধ্যে বোর্ডে যোগাযোগের আহ্বান Logo আদালতের রায় মেনে নিয়েছে আসামি সোহেলের পরিবার Logo গ্রুপ পর্ব থেকে ফাইনাল: যেমন হতে পারে আর্জেন্টিনার রোডম্যাপ Logo রাণীশংকৈলে এডিবি প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ Logo উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ইস্যুতে কিমের বোনের কড়া বার্তা Logo কুবি রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়ায় দোকানের জায়গা নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২০

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার থলিয়ারা গ্রামে দোকানের জায়গা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামের মিন্দার আলী গোষ্ঠীর জুবায়ের এবং বাদৈর বাড়ির জয়নাল মিয়ার মধ্যে একটি দোকানের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দোকানটি দীর্ঘদিন ধরে শিরো মিয়া পরিচালনা করে আসছিলেন।

বিরোধের জেরে কয়েক দিন আগে স্থানীয় সালিশে দোকানটি উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

এর ধারাবাহিকতায় রোববার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে টেঁটা, বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। পাশাপাশি চলে ইট-পাটকেল নিক্ষেপ, যার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের বিভিন্ন স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

kalprakash.com/IH

রবিবার, ৭ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

দেহুন্দা ইউনিয়ন কমপ্লেক্স স্থাপন নিয়ে বিরোধ, এমপির হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

ব্রাহ্মণবাড়িয়ায় দোকানের জায়গা নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২০

প্রকাশিত: ০৬:০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬