বাংলাদেশ ০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬
শিরোনামঃ
Logo দেহুন্দা ইউনিয়ন কমপ্লেক্স স্থাপন নিয়ে বিরোধ, এমপির হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর Logo আইসিএপিপি প্রতিনিধিদলের সঙ্গে এনসিপির বৈঠক, গুরুত্ব পেল যুব নেতৃত্ব Logo ওয়ান ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন শেষ ১৫ জুন Logo ‘মা পাশে থাকলে এমন হতো না’, শুটিং সেটের অভিজ্ঞতা নিয়ে ক্ষোভ জাহ্নবী কাপুরের Logo ৮ জেলার এইচএসসি শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা, ৮ জুনের মধ্যে বোর্ডে যোগাযোগের আহ্বান Logo আদালতের রায় মেনে নিয়েছে আসামি সোহেলের পরিবার Logo গ্রুপ পর্ব থেকে ফাইনাল: যেমন হতে পারে আর্জেন্টিনার রোডম্যাপ Logo রাণীশংকৈলে এডিবি প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ Logo উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ইস্যুতে কিমের বোনের কড়া বার্তা Logo কুবি রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা

পিসিএনপির মাটিরাঙ্গা উপজেলা ও পৌর শাখার আংশিক কমিটি ঘোষণা

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা ও পৌর শাখার পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৭ জুন) দুপুরে মাটিরাঙ্গা উপজেলার আলীশান ভাতঘরের হলরুমে অনুষ্ঠিত এক বিশেষ সভায় নতুন এ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ।

ঘোষিত উপজেলা আংশিক কমিটিতে মো. রবিউল হোসেনকে সভাপতি, মো. আব্দুল হালিমকে সিনিয়র সহ-সভাপতি, এস. এম. হেলালকে সাধারণ সম্পাদক এবং মো. আবু বক্কর ছিদ্দিককে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

অন্যদিকে, পৌর শাখার আংশিক কমিটিতে মো. আব্দুল কাদের (মেম্বার)কে সভাপতি, মো. এস. এম. রাসেলকে সাধারণ সম্পাদক এবং মো. আজিজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. শাহাদাৎ হোসেন, মো. এরশাদ মিয়া ও মো. রবিউল হোসেন। এছাড়া খাগড়াছড়ি জেলা যুব পরিষদের সভাপতি মো. জালাল আহমেদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মো. মুজাহিদুল ইসলামসহ নাগরিক পরিষদ, যুব পরিষদ ও ছাত্র পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, “পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নবনির্বাচিত নেতৃবৃন্দকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

রবিবার, ৭ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

দেহুন্দা ইউনিয়ন কমপ্লেক্স স্থাপন নিয়ে বিরোধ, এমপির হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

পিসিএনপির মাটিরাঙ্গা উপজেলা ও পৌর শাখার আংশিক কমিটি ঘোষণা

প্রকাশিত: ০৬:০১:৩১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬